বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক


রাজশাহীর বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিপিএসসি রাজশাহীর এসআরবি-৫  ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ২০ মিনিটে বাঘা পৌরসভার কলিগ্রাম গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—বাঘা থানার কলিগ্ৰামের মৃত আকছেদ আলীর ছেলে রেজাউল করিম (৪২), পাবনার ঈশ্বরদী থানার নুর মহল কলেজ রোড এলাকার মৃত ময়েজ উদ্দিনের ছেলে মোশারফ (৫৫)ও একই এলাকার মৃত রজব আলীর ছেলে আজিজুল হক (৩৮)।

এস আর বি-৫ সূত্রে জানা যায়, কলিগ্রামের রেজাউল করিমের টিনশেড আধাপাকা বসতবাড়িতে মাদক কেনা-বেচার খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করে।

এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে বাড়ির শয়নকক্ষে চৌকির নিচে অ্যালুমিনিয়ামের পাতিলে বিশেষভাবে রাখা ৭৫ বোতল এবং সিমেন্টের বস্তা দিয়ে তৈরি বাজারের ব্যাগে রাখা ৫০ বোতলসহ মোট ১২৫ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি মুঠোফোন ও নগদ ১ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। ওসি সেরাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।##


Tag
আরও খবর







6aad3c200ff72-180926072656.webp
শরৎ বিকেল - ইফতেখার রবিন

৯ ঘন্টা ৩ মিনিট আগে