গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিরাজগঞ্জ জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে সংগঠনের কেন্দ্রীয় সংসদ। কেন্দ্রীয় এই সিদ্ধান্তের পর জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা সংগঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতেও দলের আদর্শ ও কর্মসূচির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।  

‎​এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মুন্নাফ হোসেন মুন ভারাক্রান্ত মনে বলেন, দীর্ঘ সময় ধরে তিনি এই সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। একটি কমিটি বিলুপ্ত হলে মন স্বাভাবিকভাবেই ভারাক্রান্ত হয়ে ওঠে, কারণ এর পেছনে জড়িয়ে থাকে দীর্ঘ দিনের রাজপথের কঠিন সংগ্রাম, রক্ত, ঘাম ও সহযোদ্ধাদের ত্যাগ। দায়িত্ব পালনকালে জেলা ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সহযোদ্ধা ও ত্যাগী কর্মী-সমর্থকদের কাছ থেকে যে ভালোবাসা, সহযোগিতা ও অভূতপূর্ব আন্তরিকতা পেয়েছেন, তা তিনি আজীবন গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবেন।

‎​তিনি আরও বলেন, ছাত্রদল তার প্রাণের সংগঠন। দীর্ঘদিন ধরে নানা প্রতিকূলতার মাঝে রাজপথে থেকে তিনি ছাত্রদলের রাজনীতি করে এসেছেন, যার ফলে সংগঠনের প্রতি আবেগ ও ভালোবাসা অত্যন্ত গভীর। কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্তকে তিনি সর্বোচ্চ সম্মানের সঙ্গে গ্রহণ করছেন। মন ভারাক্রান্ত হলেও সংগঠনের দলীয় শৃঙ্খলাই শেষ কথা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া আদর্শ, প্রধানমন্ত্রী  তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের সকল গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে তিনি আগের মতোই রাজপথে সক্রিয় ভূমিকা পালন করবেন, ইনশাআল্লাহ।

‎​পরশেষে তিনি সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের নতুন নেতৃত্ব ও নতুন কমিটির জন্য শুভকামনা জানান। তিনি আশা প্রকাশ করেন, নবগঠিত নেতৃত্ব বিগত দিনের ত্যাগী নেতা-কর্মীদের সঠিক মূল্যায়ন করবে, ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করবে এবং দলের চূড়ান্ত লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও খবর






6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

২২ ঘন্টা ৩১ মিনিট আগে