দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল

সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত আংশিক কমিটিকে স্বাগত ও অভিনন্দন জানিয়ে কালিগঞ্জে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে কালিগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয় থেকে উপজেলা যুবদলের উদ্যোগে একটি আনন্দ র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এর আগে রবিবার (২০ সেপ্টেম্বর) ঘোষিত পাঁচ সদস্যের আংশিক কমিটিতে হাফিজুর রহমান মুকুলকে সভাপতি, শফিকুল আলম বাবুকে সাধারণ সম্পাদক এবং মাসুম রানা সবুজকে সাংগঠনিক সম্পাদক করা হয়। এছাড়া শেখ মনিরুজ্জামান প্রিন্সকে সিনিয়র সহ-সভাপতি এবং মমতাজুল ইসলাম চন্দনকে প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে। কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি কমিটিটির অনুমোদন দেন।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শেখ ইবাদুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন কালিগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক সাইফুল ইসলাম এবং সঞ্চালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জি এম রবিউল্যাহ বাহার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শাকিলুর রহমান খান (শাকিল), কুশলিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার হাসানুর রহমানসহ উপজেলার ১২টি ইউনিয়নের যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আনন্দ মিছিল ও আলোচনা সভায় বক্তারা সাতক্ষীরা জেলা যুবদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে সংগঠনকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে শেখ ইবাদুল ইসলাম বলেন, “আজ আমরা আনন্দিত, আজ আমরা খুশি। বৃষ্টির মধ্যেও শত শত নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছেন। যুবদলের বিগত দিনের যে সমস্যাগুলো আমরা দেখেছি, সেগুলো কাটিয়ে ঐক্যবদ্ধভাবে সংগঠনকে এগিয়ে নিতে হবে।”

তিনি নবগঠিত জেলা যুবদলের নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে নেতাকর্মীদের পারস্পরিক সমন্বয় ও ঐক্যের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।

র‍্যালি ও আলোচনা সভায় নেতাকর্মীরা নবগঠিত সাতক্ষীরা জেলা যুবদল কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। পুরো আয়োজনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

আরও খবর