প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি দলীয় নিয়োগ ও বৈষম্যের বিরুদ্ধে সাদ্দাম-সাদিক কায়েমের কড়া হুঁশিয়ারি শেরপুরে ডেঙ্গু সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের কড়া সতর্কবার্তা শ্যামনগরে সিটিজেন্স রিভিউ এক্মারসাইজ কর্মশালা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক টিটু দাশ সাময়িক অব্যাহতি, ভারপ্রাপ্ত আহ্বায়ক সুজিত রায় ‎মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপটেস্ট সনদ চালু সময়ের দাবি কুতু্বদিয়ায় মাছ ধরতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের অসহায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে এভারগ্রীনের চতুর্থ ধাপের আর্থিক সহায়তা প্রদান লোহাগাড়ার সুখছড়িতে মোহাম্মদ ইসমাইলের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া

আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন

হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. সাখাওয়াত হাসান জীবন বলেন, সন্তানদের উচ্চ শিক্ষিত করতে হলে মায়েদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। 'মা' সন্তানের প্রথম পাঠশালা এবং শিক্ষক। শৈশবেই কোমল হৃদয়ে মানবিকতার শিক্ষা তাদের দিতে হবে। তাহলেই বড় হলে তারা পথ হারাবে না। শনিবার(২৬ সেপ্টেম্বর) দুপুরে বানিয়াচং উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক আয়োজিত ২০২৫ শিক্ষাবর্ষের বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমার জীবনে সবচেয়ে বড় অবদান হচ্ছে আমার মায়ের। আমরা ভাই-বোন সবাই উচ্চ শিক্ষিত এবং স্ব-স্ব ক্ষেত্রে সু-প্রতিষ্ঠিত। আজকে এখানে প্রায় কয়েকশো মা' আছেন তাদের কাছে বিনীত অনুরোধ সন্তানদের প্রতি নজরদারি বৃদ্ধি করেন। তাদের মনস্তত্ত্বিক চিন্তা বুঝতে হবে। তাহলে আজকের শিশুরাই আগামীতে পরিবার এবং দেশের জন্য সম্মান বয়ে আনবে। বানিয়াচং উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন সভাপতি মাওলানা আব্দুল হালিম নোমানী আল-আজহারির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান এবং হাফেজ ইয়াহইয়ার যৌথ সঞ্চালণায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ, জামায়াতে ইসলামী ঢাকা হাতিরঝিল সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমান আযমী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন, সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বকুল, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব লুৎফুর রহমান, এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ জাকির হোসেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন হবিগঞ্জ জেলা সভাপতি মাহমুদ মিয়া, আজমিরীগঞ্জের সহকারী শিক্ষা কর্মকর্তা হাসিবুল ইসলাম, উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর উপদেষ্টা মাওলানা আব্দুল হাই, উপজেলা বিএনপির সহ-সভাপতি শেখ আমজাল হোসেন, বানিয়াচং মডেল প্রেসক্লাব সভাপতি শিব্বির আহমদ আরজু ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ তখলিসু রহমান প্রমুখ। বিভিন্ন ক্যাগরিতে ৩২২ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। সম্মাননা অনুষ্ঠানে বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।
Tag
আরও খবর