বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত মাসব্যাপী দাওয়াতী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে ২৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বাঘা উপজেলা জামায়াতের উদ্যোগে বাঘা বাজারের ব্যবসায়ী ও দোকানদারদের মাঝে দাওয়াতী গণসংযোগ পরিচালিত হয়।
গণসংযোগ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী জেলার শুরা ও কর্মপরিষদ সদস্য এবং বাঘা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা মোঃ জিন্নাত আলী।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতের শুরা সদস্য এমদাদুল হক, আব্দুর রাজ্জাক উপজেলা জামায়াতের সেক্রেটারি মাষ্টার ইউনুস আলী; উপজেলা কর্মপরিষদ সদস্য সেকেন্দার আলী,ইঞ্জিনিয়ার রেজাউল করিম , শাহাদুল ইসলাম ও তরিকুল ইসলাম বাঘা পৌরসভা সভাপতি মাওলানা মোঃ ইমাজ উদ্দিন; সাবেক উপজেলা নায়েবে আমীর অধ্যাপক সাইফুল ইসলাম; বাঘা পৌরসভার সাবেক আমীর অধ্যাপক সাবদার হোসেন।
এছাড়াও মাওলানা মোঃ আব্দুল লতিফ সহ উপজেলা ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
গণসংযোগকালে নেতৃবৃন্দ বাঘা বাজারের ব্যবসায়ী ও দোকানদারদের সঙ্গে মতবিনিময় করেন এবং জামায়াতে ইসলামীর দাওয়াতী কার্যক্রমের বিভিন্ন বিষয় তুলে ধরেন।
১০ ঘন্টা ৫৫ মিনিট আগে
১৩ ঘন্টা ২৯ মিনিট আগে
১৪ ঘন্টা ১৪ মিনিট আগে
১৫ ঘন্টা ৪৮ মিনিট আগে
১ দিন ৩ ঘন্টা ২৩ মিনিট আগে
১ দিন ৩ ঘন্টা ৫০ মিনিট আগে
১ দিন ৭ ঘন্টা ৪০ মিনিট আগে
১ দিন ৯ ঘন্টা ৫৪ মিনিট আগে