কক্সবাজারের কুতুবদিয়ায় পুকুরে ডুবে শিশুমৃত্যুর ঘটনা থামছেই না। গত ৭ বছরে পুকুরে ডুবে প্রায় ৩৯৭ শিশুর মৃত্যু হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি তথ্য অনুযায়ী, উপজেলার ৬ ইউনিয়নে পুকুরে ডুবে শিশু মৃত্যু হয়েছে ২০২০ সালে ৮১জন,২০২১ সালে ৫৪জন,২০২২সালে ৫৬ জন,২০২৩ সালে ৫৫জন,২০২৪ সালে ৪২জন,২০২৫ সালে ৫২ জন,চলতি বছরের ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ৩৯জন। এভাবে প্রতিনিয়ত শিশু মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ স্থানীয় সচেতন মহল।এদিকে উপজেলার প্রায় সব বাড়িতে পুকুর বা জলাশয় রয়েছে। কিন্তু এসব পুকুরের সিংহভাগে ঘেরা বেড়া নাই। ফলে শিশুরা খেলার মধ্যেই পুকুরে পড়ে যাচ্ছে। অভিভাবকেরা সচেতন না হলে এটি রোধ হবে না।
উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. গোলাম মারুফ জানান, পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা বেড়েছে। সচেতনতা বাড়ানোর জন্য ক্যাম্পিং হয় প্রতিটি ওয়ার্ডেই। গুরুত্ব পাচ্ছে না বিষয়টি। ফলে পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা থামছেই না।
৭ ঘন্টা ৩২ মিনিট আগে
৭ ঘন্টা ৩২ মিনিট আগে
৮ ঘন্টা ৭ মিনিট আগে
৮ ঘন্টা ৪০ মিনিট আগে
১০ ঘন্টা ২ মিনিট আগে
১০ ঘন্টা ২৮ মিনিট আগে