আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান ইউনুছ আলী দুলাল নির্বাচনী উঠান বৈঠক করেছেন। গত বৃহস্পতিবার (০১ অক্টোবর) রাতে উপজেলার চাঁপাপুর ইউনিয়নের হাউসপুর গ্রামে এই উঠান বৈঠকে স্থানীয় ভোটার ও এলাকাবাসীর আংশগ্রহনে বৈঠকটি প্রাণবস্ত হয়ে ওঠে। এসময় ইউনুছ আলী দুলাল এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন ও নাগরিক প্রত্যাশা নিয়ে মতবিনিময় করেন।
ওয়ার্ড় বিএনপির সভাপতি শাজাহান আলীর সভাপতিত্বে ও মিজানুর রহমানের সঞ্চালনায় উঠান বৈঠকে বক্তব্য রাখেন, চেয়ারম্যান প্রার্থী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলী দুলাল, প্রভাষক এনামুল হক, লুৎফর রহমান, উপজেলা মানবঅধিকার বিষয়ক সম্পাদক শাজাহান আলী, ইউপি সদস্য সিদ্দিকুর রহমান, বিএনপি নেতা মুনছুর আলী, মাজেদুল হক, আজিজার রহমান, রেজাউল ইসলাম, আব্দুল বারি, জয়নাল, এরশাদ আলী, কৃষকদল নেতা আরিফুল ইসলাম, যুবদল নেতা শাহিনুর ইসলাম, রহিদুল ইসলাম, ফারুক হোসেন মামুন, নির্ঝর প্রমুখ।
বৈঠকে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ইউনুছ আলী দুলাল বলেন, তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, রাস্তাঘাটের সংষ্কার ও উন্নয়ন এবং নাগরিক সেবা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
৭ ঘন্টা ৩৭ মিনিট আগে
১২ ঘন্টা ১৪ মিনিট আগে
১২ ঘন্টা ৩১ মিনিট আগে
১২ ঘন্টা ৪৩ মিনিট আগে
১৩ ঘন্টা ৬ মিনিট আগে
১৪ ঘন্টা ৩৫ মিনিট আগে
১ দিন ৩ ঘন্টা ৩৩ মিনিট আগে
১ দিন ৭ ঘন্টা ২৬ মিনিট আগে