মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা আজ ৪ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ নওগাঁ জেলার আত্রাই উপজেলায় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম প্রতিরোধ এবং শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আত্রাই থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শেখ মোঃ রেজাউল ইসলাম, মাননীয় সংসদ সদস্য, নওগাঁ-৬
সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম, এম.এ. কনফ্লিক্ট, সিকিউরিটি অ্যান্ড ডেভেলপমেন্ট (ইউনিভার্সিটি অব ব্রাডফোর্ড, যুক্তরাজ্য), পুলিশ সুপার, নওগাঁ।
মতবিনিময় সভায় বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এবং আত্রাই পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়, আত্রাই, নওগাঁ-এর শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
সভায় মাদকের ভয়াবহতা ও এর বহুমাত্রিক ক্ষতিকর প্রভাব, বাল্যবিবাহের নেতিবাচক সামাজিক ও পারিবারিক প্রভাব এবং তথ্যপ্রযুক্তির অপব্যবহারজনিত সাইবার অপরাধের বিভিন্ন দিক নিয়ে শিক্ষার্থীদের সাথে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় পুলিশ সুপার মহোদয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাদক থেকে দূরে থাকা, বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার ও সমাজকে সচেতন করা এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি অনলাইনে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা, প্রতারণা ও সাইবার অপরাধ থেকে সুরক্ষা এবং যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
মতবিনিময় পর্বে শিক্ষার্থীরা মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন ও মতামত তুলে ধরেন। পুলিশ সুপার মহোদয় তাদের প্রশ্নের উত্তর প্রদান করেন এবং নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ গঠনে শিক্ষার্থীদের ইতিবাচক ভূমিকা পালনের আহ্বান জানান।
সচেতন শিক্ষার্থীই গড়ে তুলবে নিরাপদ সমাজ।
মাদককে না বলি, বাল্যবিবাহ প্রতিরোধ করি, সাইবার অপরাধ সম্পর্কে সচেতন হই।
২ ঘন্টা ৫৪ মিনিট আগে
৩ ঘন্টা ৭ মিনিট আগে
৩ ঘন্টা ২৫ মিনিট আগে
৫ ঘন্টা ২৬ মিনিট আগে
৫ ঘন্টা ২৬ মিনিট আগে
৫ ঘন্টা ২৭ মিনিট আগে
৫ ঘন্টা ৩৭ মিনিট আগে