নওগাঁয় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা চিকিৎসায় সর্বস্বান্ত বাবা, মেধাবী নিঝুমকে বাঁচাতে প্রয়োজন ৫০ লাখ টাকা কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃ-ত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, গুলিতে পিছু হটল সন্দেহভাজনরা সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথি হামলার নিন্দা বাংলাদেশের মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার বড় জয় পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ আরো ৪ আখতারুজ্জামান এখন দেশের ভুক্তভোগী-নির্যাতিত মানুষের নেতা : জামায়াতের আমির শফিকুর রহমান সুন্দরগঞ্জে সাংবাদিককে মারধর, থানায় অভিযোগ, অভিযুক্তরা পলাতক। সরকারি সফরে অস্ট্রেলিয়া গেলেন সেনাপ্রধান মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু

সুন্দরগঞ্জে সাংবাদিককে মারধর, থানায় অভিযোগ, অভিযুক্তরা পলাতক।

গাইবান্ধার সুন্দরগঞ্জে শেখ মামুনুর রাশিদ (৩২) নামে এক সাংবাদিককে মারধর করে নগদ ৪০ হাজার  টাকা ও একটি স্বর্ণের আংটি ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি সুন্দরগঞ্জ থানায় লিখিত এজাহার দিয়েছেন।

এজাহার সূত্রে জানা যায়, গত ৩ অক্টোবর ২০২৬ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মনমথ এলাকার শিববাড়ী শহীদ মিনারসংলগ্ন চন্দনের চায়ের দোকানে অবস্থান করছিলেন সাংবাদিক শেখ মামুনুর রাশিদ। এ সময় মোঃ রাকিব মিয়া (৩০), মোঃ সরফরাজ মিয়া (৩৮), মোঃ মনির মিয়া (৩০), মোঃ তুহিন মিয়া (৩৮)সহ আরও কয়েকজন সেখানে গিয়ে তাকে দোকান থেকে টেনে বের করেন বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, পরে অভিযুক্তরা তাকে এলোপাতাড়ি মারধর করেন। একপর্যায়ে তার প্যান্টের পকেটে থাকা ধান ব্যবসার ৪০ হাজার টাকা নিয়ে নেওয়া হয়। একই সময় তার হাতে থাকা আনুমানিক ৪০ হাজার টাকা মূল্যের একটি স্বর্ণের আংটি খুলে নেওয়ার অভিযোগ করা হয়েছে।

এ ছাড়া তাকে হত্যার হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও করেছেন ওই সাংবাদিক। স্থানীয় কয়েকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করেন বলে এজাহারে উল্লেখ রয়েছে।

পরে স্থানীয়দের সহযোগিতায় আহত সাংবাদিক সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। চিকিৎসা শেষে তিনি সুন্দরগঞ্জ থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন।

এজাহারে ঘটনার তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন তিনি। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

Tag
আরও খবর