নাঙ্গলকোটের দারুল আরকাম মাদ্রাসায় বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওমর শরীফের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে স্প্রে মেশিন বিতরণ মিরসরাই দারুল ইকরা মডেল মাদ্রাসার উদ্যোগে মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনকে বিশেষ সম্মাননা রায়পুরে গ্রামীণ ব্যাংকের গেটে আগুন, ছাত্রলীগ নেতা ইমন গ্রেপ্তার ডেটিং অ্যাপস ব্যবহার করে প্রতারণা করা হানি ট্র্যাপ চক্রের সাত সদস্য গ্রেপ্তার বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়লেন ১৫ বছরের সূর্যবংশী যে ৫টি জিনিস ভুলেও টিস্যু দিয়ে পরিষ্কার করা যাবে না আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের নিয়ে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত সেনাপ্রধানকে পাশে বসিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধে পদক্ষেপ চান জোহরান মামদানি শ্যামনগরে মানিকখালী স্বপ্নচূড়া ফাউন্ডেশনের ১৩তম স্বেচ্ছাসেবী মিলনমেলা পীরগাছা শিরোনামহীনের প্রিমিয়ার লীগের ক্রিকেট টুর্নামেন্ট লালপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা গফরগাঁওয়ে এক যুবককে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত দিনাজপুরে ২,২০০ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি জাহাঙ্গীর আলম কুলিয়ারচরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত দুবলার চরে আজ রাস উৎসবের শেষ পর্ব, পুণ্যস্নানে নামবেন হাজারো ভক্ত গৌরীপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপি নেতা আকরাম হোসেন

আদমদীঘিতে বারান্দায় পড়েছিল বাবুর্চির মরদেহ, উদ্ধার করল পুলিশ

ছবি সংগৃহীত।

বগুড়ার আদমদীঘিতে বাড়ির বারান্দা থেকে আক্তার হোসেন (৬৫) নামের এক বাবুর্চির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার (৪ অক্টোবর) বেলা ১১টায় উপজেলার সান্তাহার পৌরসভার দোগাছী গ্রামে তার বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। দুপুরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। আক্তার হোসেন আদমদীঘির সান্তাহার পৌরসভার দোগাছী গ্রামের নজরুল মন্ডলের ছেলে। তিনি পেশায় বাবুর্চি ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আদমদীঘি উপজেলার দোগাছী গ্রামে বাবুর্চি আক্তার হেসেন তার স্ত্রী বেবী বেগমকে নিয়ে বসবাস করছিলেন। পারিবারিক কলহের কারনে ৬মাস পূর্বে স্ত্রী বেবী বেগম তার স্বামী আক্তার হোসেনকে তালাক দেন। এরপর থেকে বাবুর্চি আক্তার হোসেন সান্তাহারসহ বিভিন্ন স্থানে ভ্রাম্যমান ভাবে বসবাস করতেন, ফিরতেন না তার বাড়িতে। এরপর গত শনিবার (৩ অক্টোবর) তারে হঠাৎ করে তার বাড়ি দোগাছী গ্রামে আসেন আক্তার হোসেন। গতকাল রবিবার সকালে তার তালাক দেওয়া স্ত্রী বেবী বেগম পাশে ছোট ভাই আব্দুল হান্নানের বাড়িতে রাত্রী যাপন করে সকাল ৬টার দিকে ওই বাড়ির গিয়ে দেখতে পান আক্তার হোসেন বারান্দায় পড়ে রয়েছেন। বিষয়টি স্থানীয়দের জানালে সেখানে তারা মৃত অবস্থায় আক্তার হোসেনকে দেখে পুলিশে খবর দেওয়া হলে বেলা ১১টায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ময়নাতদন্তের জন্য তার মরদেহ উদ্ধার করে এবং মরদেহের পাশে পড়ে থাকা বিষাক্ত ৮টি গ্যাস ট্যাবলেটসহ একটি বক্স জব্দ করেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বলেন, প্রাথমিক ভাবে ধারনা বাবুর্চি আক্তার হোসেনের মৃত্যু বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনে হতে পারে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়া গেলে এ মৃত্যুর সঠিক কারন জানা যাবে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

Tag
আরও খবর