এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মুগ ডালে দুর্গাপ্রতিমা, বুধহাটায় নতুন চমক নাঙ্গলকোটে ১৩ বছরের স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় মানববন্ধন মোংলায় বিশ্ব শিক্ষক দিবস: গুণগত শিক্ষা ও শিক্ষকদের মর্যাদা সুরক্ষায় জোরালো দাবি সুপারি পারাকে কেন্দ্র করে বৃদ্ধ স্বামী-স্ত্রীকে মারধরের অভিযোগ, অভিযুক্তরা পলাতক ডেঙ্গু প্রতিরোধে জয়পুরহাটে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান পাঁচ দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম শিক্ষা ও ইসলামিক স্টাডিজে বিশ্বে চতুর্থ হলেন বানিয়াচংয়ের কিবরিয়া শিক্ষক দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন লেখক ও সাংবাদিক কাজী এহসানুল হক জিহাদ

বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত


'স্ট্যান্ডিং উইথ টিচার্স: সিক্সটি ইয়ার্স অব প্রোটেকটিং দ্য প্রফেশন, অ্যাডভান্সিং ইটস স্ট্যাটাস, শেপিং আওয়ার ফিউচার্স'। এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর বাঘায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর-২৬) সকাল সাড়ে ১০ টায় উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য একটি র‍্যালি শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা মিলিত হয়। বাঘা উপজেলা প্রশাসন এর আয়োজন করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবু জাফর আলী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা নির্বাহী অফিসার তকি ফয়সাল তালুকদার।

এ সময় আরও উপস্থিত ছিলেন, বাঘা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মীর মোঃ মামুনূর রহমান। শাহদৌলা সরকারী কলেজে ভরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম, বাঘা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রউফ, বাঘা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী দেওয়ান, রহমতউল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল ইসলাম, গড়গড়ি উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক এমদাদ হোসেন, আমোদপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, বানিয়া পাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষ আকরাম হোসেনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন কলেজ, উচ্চ বিদ্যালয়,মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি কলেজের প্রধানগণ উপস্থিত ছিলেন।
 বক্তারা বলেন, শিক্ষকরা জাতি গঠনের অন্যতম প্রধান কারিগর। শিক্ষকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা, মর্যাদা বৃদ্ধি এবং তাঁদের পাশে দাঁড়ানোর মাধ্যমে একটি জ্ঞানভিত্তিক ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব। অনুষ্ঠান সঞ্চালনা
করেন বাউসা কারিগরি কলেজের সুপারিন্টেন্ডেন্ট রেজাউল করিম।#
Tag
আরও খবর