বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ বাব এল মান্দেব প্রণালির পুরো নিয়ন্ত্রণ নিল ইয়েমেনি বাহিনী আশাশুনিতে ন্যাজারিন মিশনের নতুন প্রকল্প অবহিতকরণ সভা শ্যামনগর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী উজ্জল বাদশা (সাব্বির) আদমদীঘিতে নিজ উদ্যোগে রাস্তা সংস্কার করলেন বিএনপি নেতা রাজবাড়ীর পাংশায় এসআরবি-১০-এর অভিযান, পরিত্যক্ত অবস্থায় ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার ডিপি ওয়ার্ল্ডকে বাংলাদেশে বিনিয়োগের আহবান প্রধানমন্ত্রীর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ হবে না, মজুদও যুক্তরাষ্ট্রকে হস্তান্তর করা হবে না যাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছায়নি পরকালে তাদের বিচার কীভাবে হবে? ইসলামপুরে মা ইলিশ সংরক্ষণের প্রথম দিনই ভ্রাম্যমাণ আদালতে পুড়ানো হলো ১০টি রিং জাল লোহাগাড়ায় সিএনজির ধাক্কায় গুরুতর আহত সার্ভেয়ার জাফরুল ইসলাম চিলমারীতে "আইএফআইসি ব্যাংকের ৫০বছর" পূর্তি উদযাপিত হয়েছে দেশকে ভালোবাসলে মানব পাচার ও অভিবাসী চোরাচালান রুখতেই হবে লালপুরে পৌরসভা কার্যালয়ে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ১ নিখোঁজের একদিন পর পুকুর পাড়ে মিলল তরুণের মরদেহ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১১০৬ জাকারিয়া হত্যা: আদালতে নাহিদ-শিপনের ৫ দিনের রিমান্ড শ্রীমঙ্গলে মারকাজুন নূর তাহফিজুল মাদ্রাসায় নাশিদ ও কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসির স্বীকৃতি পেলেন শ্রীমঙ্গল থানার ওসি সরকার আবদুল্লাহ আল মামুন ডেঙ্গু প্রতিরোধে ঝিনাইগাতীতে পরিচ্ছন্নতা অভিযান

আদমদীঘিতে নিজ উদ্যোগে রাস্তা সংস্কার করলেন বিএনপি নেতা

ছবি-প্রতিনিধি

জনপ্রতিনিধি নন, তবুও মানুষের দূর্ভোগ লাঘবে নিজ উদ্যোগে এলাকার চলাচলের গ্রামীণ রাস্তা সংস্কার করেছেন বিএনপি নেতা ও সম্ভাব্য মেম্বার প্রার্থী কামরুজ্জামান। শুক্রবার (৯ অক্টোবর) সকালে বগুড়ার আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউপির ৬নং ওয়ার্ড কাঞ্চনপুর হালদার জেলেপাড়া গ্রামে ৩টি ইট সোলিং রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করেন তিনি। এই মহৎ কাজের জন্য এলাকাবাসীর প্রশংসায় ভাসছেন চাঁপাপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ও ৬নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার প্রার্থী কামরুজ্জামান।

জানা গেছে, আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউপির ৬নং ওয়ার্ড কাঞ্চনপুর হালদার জেলেপাড়ায় দীর্ঘদিন যাবৎ কয়েকটি রাস্তাতে চলাচল করাই ছিল গ্রামবাসীর জন্য বড় দূর্ভোগ। এতে সাধারণ মানুষের কৃষিপণ্য, অসুস্থ রোগী কিংবা গর্ভবতী নারী হাসপাতালে নেওয়ার প্রয়োজন হলে বেড়ে যেত ভোগান্তি। অনেক সময় যানবাহন প্রর্যন্ত ঢুকতে পারত না গ্রামে। জনপ্রতিনিধি না হয়েও মানুষের এই দূর্ভোগ দুর করতে এগিয়ে আসেন কামরুজ্জামান। তিনি মানুষের দূর্ভোগের কথা চিন্তা করেই ব্যক্তিগত উদ্যোগে ওই গ্রামের ৩টি ইট সোলিং রাস্তা সংস্কার কাজ করছেন।

বিএনপি নেতা ও সম্ভাব্য মেম্বার প্রার্থী কামরুজ্জামান বলেন, চাঁপাপুর ইউপির ৬নং ওয়ার্ড কাঞ্চনপুর হালদার জেলেপাড়া গ্রামে দীর্ঘদিন যাবৎ কয়েকটি রাস্তা সংস্কারের অভাবে চলাচল করতে নানা সমস্যায় পরছিলেন সাধারণ মানুষ। সেই রাস্তা গুলি আমার নিজ উদ্যোগে তা সংস্কার করছি, ভবিষ্যতে যে কোন সামাজিক কাজে আমি সব সময় পাশে থাকবো।

তিনি আরো বলেন, আসন্ন ইউপি নির্বাচনে জনগন আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে সর্বোচ্চ সেবা দিয়ে এলাকার উন্নয়নে কাজ করবো ইনশাআল্লাহ। তার এই মহৎ উদ্যোগে বদলেছে গ্রামের মানুষের চলার পথ, কুড়িয়েছেন ভালোবাসা।

Tag
আরও খবর