ইবনে সিনার বিরুদ্ধে অনবরত অপপ্রচারের পেছনে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র? গোয়ালন্দে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা কটিয়াদীতে আওয়ামীলীগের নৈরাজ্য,সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শ্রীমঙ্গলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির শোডাউন ও সমাবেশ ঝিনাইগাতীর সন্ধ্যাকুড়া সূর্যের হাসি যুব সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক আলতাফ হোসেন বাবু'র পিতা মোঃ আবিদার রহমান'র দাফন সম্পন্ন শেরপুরের ধলা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ফের ভাঙন, আতঙ্কে ৪০ হাজার মানুষ। পোশাকশ্রমিকের ন্যায্য মজুরি ১৮৫৭৮-২৪২০৪ টাকার প্রস্তাব সিপিডির ঝিনাইগাতীতে দোয়েল জাগ্রত মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, ১২ বাংলাদেশি আটক লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ এর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন গোয়ালন্দে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ইসলামপুরে সার বিক্রির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ধানশাইল মহারশি মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ঘোষণা যখনই হোক, ১ ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর: মজুরি বোর্ড

জয়পুরহাটে র‌্যাবের অভিযানে একজন ভিকটিম উদ্ধারসহ ধর্ষক গ্রেফতার

জয়পুরহাটে র‌্যাবের বিশেষ অভিযানে খঞ্জনপুর এলাকা থেকে একজন ভিকটিম উদ্ধারসহ হাবীব রহমান(২২) নামে এক ধর্ষককে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত হাবীব রহমান(২২) জয়পুরহাট সদর  থানাধীন বুলু পাড়া এলাকার আব্দুল হাকিমের ছেলে।

র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল কোম্পানী অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা এর নেতৃত্বে ১৯ ফেব্রুয়ারী দুপুরে তাকে গ্রেফতার করেছে । 

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, ভূক্তভোগী ভিকটিম ও হাবীব দীর্ঘদিন যাবৎ প্রেমের সম্পর্কে জড়িত ছিল। প্রায় সাড়ে চার বছর ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে অভিযুক্ত ধর্ষক ভিকটিমের সাথে বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্ক করে আসতেছিল। পরবর্তীতে ভিকটিম অভিযুক্ত হাবীব কে বিয়ের কথা বললে হাবীব নানা ধরনের তালবহনা শুরু করে ও এক পর্যায়ে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে হুমকী প্রদান করে যে, বিয়ের জন্য পীড়াপীড়ি না করে। তারপরও এটি করলে সে তাকে মেরে ফেলে লাশ গুম করে দিবে। 

এ সংক্রান্ত বিষয়ে গত ১৮ ফ্রেব্রুয়ারি জয়পুরহাট সদর থানাধীন খঞ্জনপুর এলাকার সাব রেজিস্ট্রি অফিসের পাশে নেপিয়ার ঘাস ক্ষেতে অভিযুক্ত ধর্ষক কৌশলে ভিকটিমকে ডেকে নিয়ে ধর্ষণ করে। এরপর ভিকটিম  র‌্যাব ক্যাম্প জয়পুরহাটে এসে ধর্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করে।

পরবর্তিতে অত্র ক্যাম্পের আভিযানিক দল জয়পুরহাট জেলার প্রিন্সের চাতালের পাশে অভিযান পরিচালনা করে অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার করতে সক্ষম হয়। অভিযুক্ত ধর্ষক ভিকটিমের সাথে জোরপূর্বক শারীরিক সম্পর্কের কথা অকপটে স্বীকার করে।

এ বিষয়ে তার বিরুদ্ধে জয়পুরহাট থানায় মামলা দায়ের করা হয়েছে। 

আরও খবর



6afc7ca412c43-171126101116.webp
গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন

১ দিন ১৪ ঘন্টা ২৪ মিনিট আগে