বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের নিজস্ব অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন দোহাজারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা ও এক হাত বিচ্ছিন্ন বালিয়াডাঙ্গী উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত বাঘ সংরক্ষণে সকলকে ভূমিকা রাখার আহব্বানে শ্যামনগরে বিশ্ব বাঘ দিবস পালিত ‎ ‎বিশ্ব বাঘ দিবসে সুন্দরবনের অস্তিত্ব রক্ষায় বাঘ সংরক্ষণের আহ্বান গোয়ালন্দে চালককে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই।। চক্রের দুই সদস্যকে কুষ্টিয়া হতে গ্রেফতার ৫২ পিস ইয়াবাসহ পাংশায় মাদক কারবারি গ্রেপ্তার পবিপ্রবিতে উদ্ভাবিত চারা উপহার দিতে ব্যতিক্রমী আয়োজনে নবীনদের বরণ র‌্যাব-১৫ এর ঝটিকা অভিযানে ৩টি দেশীয় একনলা বন্দুক ও ৩টি ধারালো অস্ত্র উদ্ধার। গলাচিপায় ফ্যামিলি শুমারির নিয়োগ পরীক্ষায় বিশৃঙ্খলা ও অনিয়মের অভিযোগ নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে দায়িত্ব গ্রহণ করেই মাদকবিরোধী অভিযানে ওসি তামবিরুল ইসলাম, গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক ক্রীড়াঙ্গণে রাজনীতি আসা উচিত নয়: মির্জা ফখরুল আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব "নারী—ইসলামের আলোয় জ্যোতির্ময় মর্যাদার অমর কাব্য" কুলিয়ারচর পৌরসভাকে প্রথম শ্রেণীতে উন্নীত করতে প্রতিমন্ত্রী মোঃ শরিফুল আলমের ডিও লেটার বর্তমানে দেশের রিজার্ভ ৩৬.৪৫ বিলিয়ন ডলার জ্বালানি সহযোগিতার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ফোন করেছেন ও চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার

ভাষা আন্দোলন ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়


মোছা. রহিমা খাতুন 


'আমার ভাইয়ের রক্তে রাঙানো 

একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি!'

চেতনার এ বাণীটুকু মনকে রাঙিয়ে যায়। হঠাৎ উষ্ণ এক অনুভূতিতে শ্রদ্ধার আমেজে নত হয়ে আসে আত্না। ঠিকই তো! আমরা কি ভুলিতে পারি! পারি নি। তাদের এ আত্মত‍্যাগে বাংলা আজ বিশ্বের অন‍্যতম স্বতন্ত্র ভাষা। পৃথিবীর ইতিহাসে বাঙালিরাই প্রথম ভাষার জন‍্য প্রাণ দিয়েছে। তাই তো আজ বিশ্বব‍্যাপী আন্তর্জাতিক ভাষা হিসেবে পরিচিত হয়েছে অতি অল্পসময়ের মধ‍্যেই। 

বাঙ্গালি জাতির গৌরবময় আন্দোলনের মধ্যে ভাষা আন্দোলন অন্যতম। শহীদদেইতর রক্তের বিনিময়ে পেয়েছি বাংলা ভাষাকে মাতৃভাষা রূপে।পৃথিবীতে বাঙালিরাই একমাত্র জাতি, যারা ভাষার জন্য জীবন দিয়েছে। পৃথিবীর আর কোথাও ইতিহাস পাওয়া যাবে না। 


 ১৯৫২ সালের ভাষা আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (তৎকালীন জগন্নাথ কলেজ)  অবদান ছিল উল্লেখ করার মতো। মহান ভাষা আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।


 ১৯৪৮ সালের সেপ্টেম্বর  ২৩শে ফেব্রুয়ারি পাকিস্তানি গণপরিষদে ধীরেন্দ্রনাথ দত্তের রাষ্ট্রভাষা বাংলা করার দাবি বাতিল করাতে ২৬ শে ফেব্রুয়ারি সর্বপ্রথম ঢাকায় আন্দোলন শুরু হয়।আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (তৎকালীন জগন্নাথ কলেজ) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অংশগ্রহন করেন। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রামের পক্ষ থেকে  ভাষা আন্দোলনের যৌক্তিকতা নিয়ে একটি পুস্তিকা বের করা হয়। যার নাম ছিল " রাষ্ট্রভাষা আন্দোলনের সাব টাইটেল ছিল কি এবং কেন?" লেখক ছিলেন আনিসুজ্জামান। যিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ছিলেন।



ভাষা আন্দোলন মানেই চোখের সামনে ভাসে ভাষা শহিদদের মুখ। আন্দোলনে প্রথম ভাষা শহীদ ছিলেন রফিক উদ্দিন আহমেদ। ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারিতে ১৪৪ ধারা জারি ভেঙে দিতে ছাত্র জনতার মিছিলে  অংশগ্রহণ করেন তিনি। ঢাকা মেডিকেল কলেজ এর হোস্টেল প্রাঙ্গনের সামনে তাকে গুলি করে হত্যা করা হয়। তিনি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগ এর ছাত্র। 




২১ শে ফেব্রুয়ারি মানেই আমরা গান শুনি ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি - আমি কি ভুলিতে পারি?’ - যার রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী। ইনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। 


বাংলা সাহিত্যে অসামান্য অবদান রেখেছেন জহির রায়হান। ভাষা আন্দোলনেও তার অবদান ছিল উল্লেখ করার মতো। ১৪৪ ধারা জারি করায় প্রথম যে ১০ জন মিছিল বের করে তার মধ্যে তিনিও ছিলেন। ভাষা আন্দোলন এর উপর ভিত্তি করে দুইটা রচনা লিখেছেন। ‘একুশে ফেব্রুয়ারি’ ও ‘আরেক ফাল্গুন’। জহির রায়হান ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। 



১৯৫২ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ভাষা আন্দোলনে অংশগ্রহণ করায় তাকে কারাবরণ করতে  হয়। তার নাম শফিউদ্দিন আহমেদ। 



নুরু মোল্লা ১৯৫২ সালে জাগন্নাথ কলেজ ছাত্রলীগের প্রচার সম্পাদক ছিলেন। বাংলা ভাষা রক্ষার দাবিতে ‘সর্বদলীয় সেন্টাল কমিটি অব একশন’ নামে যে কমিটি গঠন করা হয় সেখানে তিনি একজন সদস্য ছিলেন। 



দেখা যায় ১৯৫২ সালের ভাষা আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ( তৎকালীন জগন্নাথ কলেজ) শিক্ষার্থীদের অবদান অসামান্য। প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে তারা ভাষা আন্দোলনে যোগদান করেছে। শুধু শ্রম নয় মেধা দিয়েও বটে। যার ফলস্বরূপ আমরা পেয়েছি বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে।



 ১৯৯৯ সালের ১৭ ই নভেম্বর জাতিসংঘ ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। পৃথিবীর বুকে আজ আমরা অনন্য আমাদের বাংলা ভাষার জন্য। যার প্রশংসনীয় অবদান রাখে জগন্নাথ বিশ্ববিদ্যালয় তথা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 


     লেখক.....

মোছা. রহিমা খাতুন 

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ(জ.বি)

আরও খবর