স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নাঙ্গলকোট উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আব্দুল গফুর ভূঁইয়ার মতবিনিময় ইসলামপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি সুলতান মাহমুদ বাবু ভরিতে সোনার দাম কমলো ৩ হাজার ৩২৪ টাকা ইরানে আজ হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প পাঁচ কোটি মানুষের লিভার রোগ, বিশেষজ্ঞ মাত্র ১৪০ জন আড়িয়াল খাঁ নদের সুন্দর দৃশ্য পীরগাছায় ৫ ডিসেম্বর আব্দুল্লাহ আল আমিনের তাফসির মাহফিল মিরসরাইয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন দেড় শতাধিক মানুষ দিনাজপুরে এহিয়াউস সুন্নাহ কমপ্লেক্সের সুধী সমাবেশ ও পাগড়ি প্রদান অনুষ্ঠান কুলিয়ারচরে পিকআপ-সিএনজি সংঘর্ষ আহত ৯ লাখাই থানা পুলিশের সাড়াশি অভিযানে পলাতক সহ ৯ জন গ্রেপ্তার। দিনাজপুর সদরে ৩৭ অসচ্ছল পরিবার পেলেন প্রধানমন্ত্রীর অনুদানের চেক পীরগাছায় জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসার অভিভাবক সমাবেশ নওগাঁয় মফস্বল সাংবাদিক ইউনিয়নের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে ৫০ বোতল ভারতীয় মদসহ আটক ২ কোজাগরী লক্ষ্মীপূজা: সৌভাগ্যের আরাধনা জয়পুরহাটে ৭ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২ পীরগাছায় বসতবাড়ি ভাঙচুর ও বাঁশ কাটার অভিযোগ, নিরাপত্তা চান ভুক্তভোগী গলাচিপায় মা ইলিশ রক্ষার অভিযানে জেলেদের হামলায় পুলিশ কনস্টেবলসহ আহত ২ ইজিবাইক চালক নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল

স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নাঙ্গলকোট উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আব্দুল গফুর ভূঁইয়ার মতবিনিময়


আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা বিএনপির নবগঠিত কমিটির নেতাকর্মীদের সঙ্গে দিনব্যাপী মতবিনিময় সভা করেছেন কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফুর ভূঁইয়া। সভায় উপজেলার ১৬টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় আসন্ন নির্বাচনে দলীয় ঐক্য সুদৃঢ় করা, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং সম্ভাব্য প্রার্থীদের নিয়ে বিস্তারিত আলোচনা হয়।


শনিবার (২৪ অক্টোবর) নাঙ্গলকোট উপজেলার গোহারুয়া হাজী ওসমান গনি নূরানি হাফেজিয়া এতিমখানা মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নাঙ্গলকোট উপজেলা বিএনপির সভাপতি আলী আক্কাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফুর ভূঁইয়া। সভাটি সঞ্চালনা করেন নাঙ্গলকোট উপজেলা যুবদলের নেতা আলমগীর হোসেন।


সভায় বক্তব্য দেন কুমিল্লা দক্ষিন জেলা ওলামা দলের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান,নাঙ্গলকোট উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মিয়া মোহাম্মদ ইদ্রিস, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাজহারুল ইসলাম ছুফু, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এনাম ভূঁইয়া, সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট কামরুল হাসান, বাঙ্গড্ডা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন, পেরিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশর, রায়কোট উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী শাহ আলম, হেসাখাল ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলাউদ্দিন মেম্বার, মক্রামপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি সাইফুল মালেক ও সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন।


এ ছাড়া মৌকরা ইউনিয়ন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রাছেল আহমেদ, ঢালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এসহাক মজুমদার, বটতলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নবী হাজারী, বক্সগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি সোয়াব মিয়া ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, দৌলখাঁড় ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি হাজী সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক জাকের হোসেন দুলাল, জোড্ডা পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. শাহজাহান মজুমদার, সাধারণ সম্পাদক জলিল কোম্পানি ও সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক ভূঁইয়া, জোড্ডা পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির দুলাল, সাধারণ সম্পাদক বাবুল চৌধুরী ও সহসভাপতি মাস্টার দেলোয়ার, আদ্রা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাপ হোসেন, আদ্রা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওমর ফারুক এবং সাতবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক লিটন চৌধুরীসহ উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সভায় বক্তারা বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলের অনেক নেতাকর্মী চেয়ারম্যান ও মেম্বার পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করছেন। তবে দল যাঁকে মনোনয়ন দেবে, সবাই ঐক্যবদ্ধভাবে তাঁর পক্ষে কাজ করবেন। আলহাজ্ব আব্দুল গফুর ভূঁইয়ার দিকনির্দেশনায় দলীয় প্রার্থীদের বিজয়ী করতে নেতাকর্মীরা নির্বাচনী মাঠে সক্রিয় ভূমিকা পালন করবেন বলেও তাঁরা প্রত্যয় ব্যক্ত করেন।


প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আব্দুল গফুর ভূঁইয়া নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে নেমে কাজ করতে হবে। নেতাকর্মী ও জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থী নির্ধারণের বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


তিনি আরও বলেন, আমি মাঠে আছি, মাঠে থাকব। আগামী স্থানীয় সরকার নির্বাচনে প্রতিটি ইউনিয়নে দলীয় প্রার্থীদের বিজয়ী করতে কাজ করব। ইনশাআল্লাহ, জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করলে আমরা বিজয়ের মুকুট ছিনিয়ে আনতে পারব।


সভা শেষে তিনি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধি, দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

আরও খবর


deshchitro-6adcce89aa2b6-241026092809.webp
আড়িয়াল খাঁ নদের সুন্দর দৃশ্য

১৭ ঘন্টা ৩৩ মিনিট আগে