কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’ পবিপ্রবিতে র‍্যাগিং: ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি, দুজন হল থেকে বহিষ্কার এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা শ্যামনগরে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে শেরপুরে প্রস্তুতিমূলক সভা ‎সুন্দরবনে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তাণ্ডব: ট্রলারসহ ৫ জেলে অপহৃত জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ আগস্ট, তফসিল ঘোষণা লালপুরে স্যালোচালিত গাড়ির ধাক্কায় ইজিবাইক চালক নিহত, চালক আটক ঈশ্বরগঞ্জে অবৈধভাবে সার মজুদ রাখায় একজনের কারাদন্ড দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা *টেকনাফে র‌্যাবের পৃথক দুইটি অভিযানের একটিতে পরিত্যক্ত অবস্থায় বিদেশী এসএমজি উদ্ধার এবং অপর অভিযানে ৩২৭ রাউন্ড তাজা গুলিসহ নারী আটক* চন্দনাইশে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে ২৩ লাখ টাকার ডাকাতি

ভারতের আমছুর নতুন কর্ণদ্বার ছাদিককে স্বপ্নবাংলা পরিষদের অভিন্দন



ভারতের আমছুর নতুন সিলেটি মাতৃভাষাভাষী বাঙ্গালী জাতিসত্তার  কর্ণদ্বার জনপ্রিয় ছাত্রনেতা  কাজী  ছাদিক আক্তারকে

আজ সারা আসাম সংখ্যালঘু ছাত্র সংস্থা "সারা আসাম মাইনোরিটি স্টুডেন্ট ইউনিয়ন "আমছু AMSSU এর বারাক ব্রাঞ্জের প্রতিষ্টাতা গর্বিত সংগঠক হিসাবে আজ কেন্দ্রীয় আমছু "সেন্ট্র্যাল কমিটি " তাঁকে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও আসাম প্রদেশিক সীমান্ত সেক্রেটারী জেনারেল হিসাবে নিয়োগ প্রদান করে।



দক্ষিন এশিয়া সহ ভারতের এ জনপ্রিয় ছাত্রসংগঠনের মূখ্য নেতা হিসাবে একাধিকবার কাজী ছাদিক আক্তার দায়িত্ব পালন করে আসছেন।


ছাত্রজনতার অধিকার আদায়ে কাজী ছাদিক আক্তার সর্বদা দলমতের উর্ধে ভিবেক ভোটের আহবানে রাজনীতি করে আসছেন। 


সিলেটি মাতৃভাষায় কথা বলা এ ছাত্রনেতা সিলেট সহ সুরমা ভ্যালী,কুশিয়ারা ভ্যালী,বরাক ভ্যালী এবং বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। তিনি সদা সত্যের পথে সোচ্চার। 


কাজী ছাদিক আক্তারকে AMSSU কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও আসাম প্রদেশিক সীমান্ত সেক্রেটারি জেনারেল নির্বাচিত করায় - বাংলাদেশের সিলেটি  রাজকীয় মতাদর্শের সংগঠন "স্বপ্নবাংলা পরিষদ" অভিন্দন ও মোবারকবাদ জানিয়েছে।


স্বপ্নবাংলা পরিষদের কেন্দ্রীয় সভাপতি সাংবাদিক ও মানবাধিকার কর্মী কবি এস.পি.সেবু এক টুইট বার্তায় কাজী ছাদিক আক্তারের সাফল্যগাঁথার প্রচুর প্রশংসা করে ও ফুলেল শুভেচ্ছা জানান। 


(বি,দ্র: নিম্মে আসামের পত্রিকায় প্রকাশিত নিউজটি হুবহু সংযোজন) 



*আজ গুয়াহাটিতে আমছু-র মুখ্য কার্যালয়ে আমছু-র বরাক উপত্যকার প্রতিষ্ঠাতা কাজী ছাদিক আখতার কে আমছু-র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিমান্ত সম্পাদক হিসাবে নিযুক্তি দেওয়া হয়।* 


আজ সারা আসাম সংখ্যালঘু ছাত্র ইউনিয়ন আমছু-র গুয়াহাটিতে কেন্দ্রীয় কমিটির মুখ্য কার্যালয়ে আমছু-র কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজাউল করিম সরকার* মহোদয়ের নির্দেশে ও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মিন্নাতুল ইসলাম* এর উপস্থিতিতে বরাক উপত্যকার প্রতিষ্ঠাতা কাজী ছাদিক আখতার কে আমছু-র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিমান্ত সম্পাদক হিসাবে নিযুক্তি দেওয়া হয়। এদিন ছাদিক আখতার কে পাশে বসিয়ে মিন্নাতুল ইসলাম বলেন, ছাদিক আখতার কে কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজাউল করিম সরকার মহোদয়ের নির্দেশে আজ কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়। মিন্নাতুল আর ও বলেন, ছাদিক আখতার অত্যন্ত ভালো একজন সংগঠক, তার নেতৃত্বে বরাক উপত্যকার তিন জেলায় আমছু-র শক্তি দ্বিগুণ হবে বলে আশা ব্যক্ত করেন মিন্নাতুল। তিনি আর ও জানান, মধ্যে কিছু দিন ভুল বোঝাবুঝির কারনে ছাদিক আখতার আমাদের সঙ্গে ছিলনা, এবার ছাদিক আখতার নিজের ভুল বুঝতে পেরে আবার পুনরায় নিজ ঘরে ফিরে এসেছে ছাদিক আখতার, তাই ছাদিক আখতার কে গুয়াহাটিতে আজ আমছু-র মুখ্য কার্যালয়ে বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে সাদরে গ্রহণ করা হয়। শেষে ছাদিক আখতার জানান, আমাকে আমছু-র কেন্দ্রীয় কমিটিতে যে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা অক্ষরে অক্ষরে পালন করার জন্য কেন্দ্রীয় কমিটির সকল সদস্য তথা আমছু-র বরাক উপত্যকার আমছু কর্মীদের সর্বাঙ্গীন সহযোগিতা কামনা করেন ছাদিক আখতার। ছাদিক আখতার আর ও বলেন, আমাকে আমছু-র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিমান্ত সম্পাদক হিসাবে নিযুক্তি দেওয়ায় বিশেষ করে আমছু-র কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজাউল করিম সরকার, সাধারণ সম্পাদক যথাক্রমে মিন্নাতুল ইসলাম ও এডভোকেট ইমতিয়াজ হোসেন এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ছাদিক।।

আরও খবর