টাঙ্গাইলের মধুপুরে ক্রয় করা সাড়ে তিন শতাংশ জমিতে জোরপূর্বক ছাপড়া ঘর নির্মাণ করে দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জমির মালিকানা নিয়ে বিরোধ, হুমকি ও চাঁদাবাজির মামলা দিয়ে হয়রানির অভিযোগ করেছেন শিরিনা জেসমিন নামে এক নারী।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে মধুপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন। এ সময় তিনি জমির প্রকৃত মালিকানা নির্ধারণে সংশ্লিষ্ট দলিলপত্র, নামজারি ও ভূমি রেকর্ড যাচাই করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
লিখিত বক্তব্যে শিরিনা জেসমিন জানান, তিনি মধুপুর উপজেলার টেংরী গ্রামের মৃত ফরজ আলীর মেয়ে। একই গ্রামের বাসিন্দা আজাহার আলীর কাছ থেকে ২০১৩ সালে তিনি সাড়ে তিন শতাংশ জমি ক্রয় করেন। জমিটি টেংরী মৌজার আরএস খতিয়ান নং-৪২ ও ৪৬৮, ডিপি নং-১০৭, নামজারি খতিয়ান নং-৪৩৩ এবং আরএস দাগ নং-১৭৫-এর অন্তর্ভুক্ত ১৮ শতাংশ জমির অংশ বলে তিনি উল্লেখ করেন। জমি ক্রয়ের পর যথাযথভাবে নামজারি সম্পন্ন করে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন বলেও দাবি করেন তিনি।
শিরিনা জেসমিনের অভিযোগ, বর্তমানে আলী আকবর, আজাহার আলীর মেয়ে কল্পনা, তাঁর ছেলের স্ত্রী ফাতেমা বেগমসহ কয়েকজন ওই জমিতে জোরপূর্বক ছাপড়া ঘর নির্মাণ করে দখলের চেষ্টা করছেন। নির্মিত ঘর সরিয়ে নিতে বললে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। এ ঘটনাকে কেন্দ্র করে আলী আকবরের পক্ষ থেকে তাঁদের বিরুদ্ধে একাধিক চাঁদাবাজির মামলা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে শিরিনা জেসমিন আরও বলেন, আলী আকবরের দাবি অনুযায়ী, তাঁর স্ত্রী সেলিনা আক্তার ২০২৬ সালে আজাহার আলীর ছেলে আনোয়ার হোসেনের কাছ থেকে প্রায় পৌনে তিন শতাংশ জমি কিনেছেন। অথচ তিনি ২০১৩ সালে জমির মূল মালিক আজাহার আলীর কাছ থেকেই জমি ক্রয় করেছেন। আজাহার আলী জীবিত থাকতেই তাঁকে জমি দলিল করে দিয়েছেন। ফলে একই জমি নিয়ে পরবর্তী সময়ে অন্যের কাছে বিক্রির দাবি কীভাবে করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
তিনি অভিযোগ করেন, আলী আকবর তাঁর লোকজন নিয়ে তাঁদের ক্রয়কৃত ও ভোগদখলীয় জমি বেদখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এতে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে এবং এলাকায় অশান্তি ও সামাজিক বিরোধ সৃষ্টি হচ্ছে।
সংবাদ সম্মেলনে শিরিনা জেসমিন বলেন, তাঁরা শান্তিপ্রিয় মানুষ। কোনো ধরনের সংঘাত চান না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমির প্রকৃত মালিকানা নির্ধারণে প্রয়োজনীয় দলিলপত্র, নামজারি ও ভূমি রেকর্ড যাচাই করে নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছেন। একই সঙ্গে তাঁদের জমির নিরাপত্তা নিশ্চিত করা, হুমকি-হয়রানি বন্ধ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতাও কামনা করেন তিনি।
সংবাদ সম্মেলনের মাধ্যমে শিরিনা জেসমিন প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট ভূমি কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
এসময় এলাকার জুলহাস উদ্দিন,মোশাররফ হোসেন মুছা,রমজান আলী, মনোয়ার হোসেন, ডাঃ মজিবর রহমান, জাহাঙ্গীর হোসেন তাং, তাজেল, জোয়াদ আলী, কাজল ড্রাইভার, জাকির হোসেন সহ এলাকার গণ্য মান্য ব্যাক্তিগন উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলন শেষে উপস্থিত লোকজন প্রেস ক্লাবের সামনে মানব বন্ধন করেন।
৪৭ মিনিট আগে
১ ঘন্টা ১৫ মিনিট আগে
১ ঘন্টা ৩৭ মিনিট আগে
১ ঘন্টা ৫৪ মিনিট আগে
২ ঘন্টা ৩ মিনিট আগে
২ ঘন্টা ৭ মিনিট আগে