কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে পিএফজির মতবিনিময় সভা অনুষ্ঠিত জাবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের সেমিনার: চাকরির পেছনে না ছুটে শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাই থানা পুলিশের অভিযানে ১৪ লিটার মদ এবং ১০পিস ইয়াবা সহ গ্রেফতার -০২। বানিয়াচংয়ে জেলা পরিষদের বৃক্ষরোপণ শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি: ১২৩ জন পেলেন আর্থিক সহায়তা বিশ্ববাজারে বাড়ছে পাটের কদর, রপ্তানি বেড়েছে ২৫ শতাংশ মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠাতে বোয়েসেলের কার্যক্রম শুরু ১১ বছরের মাদ্রাসাছাত্রী ধর্ষণের দায়ে সেই শিক্ষকের মৃত্যুদণ্ড নভেম্বরের ১০ দিনে রেমিট্যান্স ১৪০ কোটি ডলার জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন ঝিনাইগাতী থানার এস এম নূর মোহাম্মদ লাখাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হারুন ফার্মেসী কে ৪ হাজার টাকা অর্থদন্ড। মধুপুরে জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন ময়মনসিংহ বিভাগে শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান পাথারিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী মান্নার মিয়াকে ঘিরে আলোচনা খাল পরিষ্কার ও খনন কার্যক্রম চলমান তুরস্কের ফার্স্ট লেডির সাথে জুবাইদা রহমানের সাক্ষাৎ আন্তালিয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে এরদোয়ানের বৈঠক

কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মো. ফরমান উল্লাহ - প্রতিনিধি

প্রকাশের সময়: 11-11-2026 06:54:54 pm


মোঃফরমান উল্লাহ, বিশেষ প্রতিনিধি


কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়ন হাইস্কুল এণ্ড কলেজে মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠন, নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষায় মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় বিদ্যালয়ের হলরুমে  এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এ.বি.এম. বদরুল আলম মুর্শেদ।


সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফফাত আরা সাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ শাহ্ আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম আলী, ছয়সূতী ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন মুর্শেদ বাবুল নিজামী, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুশফিকুর রহমান ও উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বিপ্লব।


এ ছাড়া বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য, শিক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন।


সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সন্তানদের চলাফেরা, বন্ধুবান্ধব ও দৈনন্দিন কর্মকাণ্ডের প্রতি অভিভাবকদের সচেতন দৃষ্টি রাখতে হবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা। বক্তারা মাদকের কুফল তুলে ধরে শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ ও সুস্থ জীবনচর্চায় উদ্বুদ্ধ করার আহ্বান জানান।


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মাদ আবদুল মালেক। 


অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফফাত আরা সাঈদ। এ সময় শিক্ষার্থীরা মাদককে না বলা এবং মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে সচেতন ভূমিকা রাখার অঙ্গীকার করে।


অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক পীযুষ কান্তি ঘোষ।

আরও খবর