ইবনে সিনার বিরুদ্ধে অনবরত অপপ্রচারের পেছনে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র? গোয়ালন্দে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা কটিয়াদীতে আওয়ামীলীগের নৈরাজ্য,সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শ্রীমঙ্গলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির শোডাউন ও সমাবেশ ঝিনাইগাতীর সন্ধ্যাকুড়া সূর্যের হাসি যুব সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক আলতাফ হোসেন বাবু'র পিতা মোঃ আবিদার রহমান'র দাফন সম্পন্ন শেরপুরের ধলা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ফের ভাঙন, আতঙ্কে ৪০ হাজার মানুষ। পোশাকশ্রমিকের ন্যায্য মজুরি ১৮৫৭৮-২৪২০৪ টাকার প্রস্তাব সিপিডির ঝিনাইগাতীতে দোয়েল জাগ্রত মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, ১২ বাংলাদেশি আটক লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ এর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন গোয়ালন্দে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ইসলামপুরে সার বিক্রির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ধানশাইল মহারশি মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ঘোষণা যখনই হোক, ১ ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর: মজুরি বোর্ড

উন্নয়নের ছোঁয়ায় বদলে যাচ্ছে মাটিরাঙ্গা

উন্নয়নের ছোঁয়ায় বদলে যেতে শুরু করেছে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার একটি উপজেলা মাটিরাঙ্গা। উপজেলার সকল ইউনিয়ন পরিষদে লেগেছে উন্নয়নের ছোঁয়া। ইতিবাচক পরিবর্তনের আভাস সর্বত্র। এরই মধ্যে ভূমিহীন ও গৃহহীন পুনর্বাসন প্রকল্পের আওতায় ৬১৯টি বাড়ি করে দেওয়া হয়েছে। সম্পন্ন হয়েছে ফায়ার সার্ভিস স্টেশন, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, মাটিরাঙ্গা আদর্শ উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবন ও  বঙ্গবন্ধু সৃতি পাঠাগারের কাজ। স্থাপিত হয়েছে মাটিরাঙ্গা থানা ভবন, তবলছড়ি গ্রীন হিল কলেজ ও মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল মডেল স্কুল এর সুফল পাচ্ছে উপজেলাবাসী।

এ ছাড়া বেশ কিছু উন্নয়ন কর্মকাণ্ড চলছে। শতভাগ বিদ্যুতায়ন ও কিছু প্রকল্পের কাজ শুরু হওয়ার পথে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে উপজেলার সার্বিক চিত্র বদলে যাবে।

আশ্রয়ণ : প্রকল্প সূত্রে জানা গেছে, উপজেলার সাত ইউনিয়ন ও পৌরসভায় ভূমিহীনও গৃহহীন পুনর্বাসন প্রকল্পের আওতায় তিন ধাপে ভূমি ও গৃহহীন পরিবারের মধ্যে মোট চারশত উনসত্তরটি ঘর হস্তান্তর করা হয়েছে। ১৫০ টি ঘরের কাজ এখনও চলমান রয়েছে।

সড়ক যোগাযোগ উন্নয়ন : সড়ক যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হয়েছে।  মাটিরাঙ্গা-তানৈক্য পাড়া সড়ক এবং খাগড়াছড়ি-চট্রগ্রাম মহাসড়কের মাটিরাঙ্গা অংশের উন্নয়ন সম্পন্ন হয়েছে। এ ছাড়া সড়ক ও জনপথ এবং স্থানীয় সরকারের মাধ্যমে উপজেলায় বেশ কিছু সড়ক, সেতু ও কালভার্ট হয়েছে।

শিক্ষা খাতে উন্নয়ন : জেলায় শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নসহ সার্বিক উন্নয়ন হয়েছে। তবলছড়ি গ্রীন হিল কলেজ নির্মাণ করা হয়েছে। মাটিরাঙ্গা মডেল সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় ও মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয় এবং মাটিরাঙ্গা ডিগ্রি কলেজ সরকারি করা হয়েছে। মাটিরাঙ্গা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ও মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন করা হয়েছে। এ ছাড়া শান্তিপুর উচ্চ বিদ্যালয়, শান্তিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, নিউ অযোধ্যা সরকারী প্রাথমিক বিদ্যালয়, খেদাছড়া ডিবি পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, যতন কুমার সরকারী প্রাথমিক বিদ্যালয়, তাইন্দং সরকারী প্রাথমিক বিদ্যালয় সহ উপজেলার শতাধিক স্কুল-কলেজের অবকাঠামো উন্নয়ন করা হয়েছে।

ধর্মীয় খাতে উন্নয়ন : উপজেলায় ১টি মডেল মসজিদ নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায় রয়েছে।

খাদ্যের চাহিদা পূরণ : খাদ্য উদ্বৃত্ত উপজেলা মাটিরাঙ্গা। গরিব অসহায় মানুষের জন্য উপজেলা শহরে ৩ জন ডিলারের মাধ্যমে ওএমএসের ৩০ টাকা দরে চাল বিক্রি করা হচ্ছে। এছাড়া প্রতি মাসে উপজেলা ইউনিয়ন পর্যায়ে ন্যায্যমূল্যে টিসিবির তেল-ডাল-চিনি সরবরাহ করা হচ্ছে।

মাটিরাঙ্গা সাংবাদিক ইউনিয়নের সভাপতি তাজুল ইসলাম বলেন, আওয়ামী লীগ সরকারের তিন মেয়াদে মাটিরাঙ্গায় ব্যাপক উন্নয়ন হয়েছে সড়ক, সেতু, শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান সহ  অনেক উন্নয়ন হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা বলেন, আওয়ামী লীগ সরকার দেশব্যাপী ব্যাপক উন্নয়ন করে আসছে। এর অংশ হিসেবে মাটিরাঙ্গাতেও ব্যাপক উন্নয়নের ছোঁয়া লেগেছে। রাস্তা-ঘাট ছোট-বড় কালভার্ট-সেতু, মসজিদ-মন্দিরের অবকাঠামো উন্নয়ন হয়েছে।


মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মোঃ শামসুল হক বলেন, আওয়ামী লীগ সরকার সারাদেশে ব্যাপক উন্নয়ন করে চলেছে। মাটিরাঙ্গাতেও ব্যাপক উন্নয়ন হয়েছে, রাস্তা-ঘাট, সেতু,কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন- সংস্কার, স্কুল-কলেজ জাতীয়করণসহ ব্যাপক উন্নয়ন হয়েছে। এখন বাকী পৌর শহরে একটি টার্মিনাল ও ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এগুলো হলে সার্বিক উন্নয়নে পূর্ণতা পাবে।

উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম বলেন, আওয়ামী লীগ সরকার দেশব্যাপী ব্যাপক উন্নয়ন করে চলেছে। এর অংশ হিসেবে মাটিরাঙ্গাতেও উন্নয়নের ছোঁয়া লেগেছে। উপজেলায় প্রায় ৭০% বিদ্যুৎতায়নের আওতায় এসেছে। শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নসহ সড়ক-সেতুর নির্মাণকাজ বেশ এগিয়ে যাচ্ছে।

আরও খবর



6afc7ca412c43-171126101116.webp
গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন

১ দিন ১৪ ঘন্টা ২৪ মিনিট আগে