সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথি হামলার নিন্দা বাংলাদেশের মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার বড় জয় আখতারুজ্জামান এখন দেশের ভুক্তভোগী-নির্যাতিত মানুষের নেতা : জামায়াতের আমির শফিকুর রহমান সরকারি সফরে অস্ট্রেলিয়া গেলেন সেনাপ্রধান মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান

টিক টকে ভিডিও ভাইরাল করার সেই জিল্লুর রহমান গ্রেফতার ।


 নোয়াখালীর দ্বীব উপজেলার হাতিয়ার বুড়িরচর ইউনিয়নে চোর অপবাদ দিয়ে এক

স্কুলছাত্রী ও তার মাকে দড়ি দিয়ে বেঁধে নির্যাতনের ভিডিও ধারণ করে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে ছড়িয়ে দেওয়ার ঘটনায় জিল্লুর রহমান ২০ নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১০টায় চট্টগ্রাম জেলার পটিয়া থানার কুসুমপুর এলাকা থেকে হাতিয়া থানা পুলিশ ও পটিয়া থানা পুলিশের সমন্বয়ে আসামি জিলুর রহমানকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে সেই টিকটিক বানানো মোবাইলফোন জব্দ করা হয়েছে।


হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত জিল্লুর রহমান হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের মো. জহির উদ্দিনের ছেলে।


উল্লেখ্য, চোর অপবাদ দিয়ে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বুড়িরচর ইউনিয়নে এক স্কুলছাত্রী (১৫) ও তার মাকে (৩৮) দড়ি দিয়ে বেঁধে নির্যাতন করা হয়। নির্যাতনকারীরা ওই স্কুলছাত্রী ও তার মায়ের নাকে, কানে ও গলায় থাকা স্বর্ণালংকার এবং ঘর থেকে নগদ টাকা নিয়ে গেছে বলেও অভিযোগ ভুক্তভোগীদের। নির্যাতনের সময় স্কুলছাত্রী ও তার মায়ের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগের মাধ্যম টিকটকে ছেড়ে দিয়েছে নির্যাতনকারীরা, যা ইতোমধ্যে ভাইরাল হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


এ ঘটনায় বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে স্কুলছাত্রীর বাবা ইদ্রিস থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। এর আগে গত ৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বুড়িরচর ৫ নম্বর ওয়ার্ড রেহানিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আরও খবর