বাঁধনের প্রতিষ্ঠাবার্ষিকীতে পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিনামূল্যে ব্লাড গ্রুপিং নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন, সংস্কার হচ্ছে রেলপথ জাবিপ্রবির জিওলজি বিভাগের নতুন চেয়ারম্যান ওয়াহিদা আক্তার: বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম নারী চেয়ারম্যান লাঙ্গলবাঁধ বাজারের ব্যবসায়ীদের সঙ্গে এমপি মনোয়ার খানের মতবিনিময় সভা অনুষ্ঠিত ডিসেম্বরে আওয়ামী লীগের ফেরার কোনো সুযোগ নেই: নাহিদ ইসলাম ইসলামপুরের গাইবান্ধা ইউপির প্রয়াত চেয়ারম্যান মঞ্জিলের স্মরণে সভা অনুষ্ঠিত বড়তাকিয়া বাজারে যাত্রা শুরু করছে ‘সাদা কালো বেকার্স’, মিলবে ৫০ ধরনের মিষ্টি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ দ্বিতীয় জানাজা শেষে চিরনিদ্রায় শায়িত হলেন সম্মানিত পীর আল্লামা সৈয়দ মুহাম্মদ নাছেরুল হক চিশতি। মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের সংযুক্ত আরব আমিরাত শাখার আহবায়ক কমিটি গঠন, আহবায়ক নুর উদ্দিন; সদস্য সচিব নুরের নবী চৌধুরী মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ঝিনাইগাতীতে মসজিদ কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে প্রাণ গেল বিএনপি নেতা সালেহ আহমেদের ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্য গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইসলামপুরে মসজিদে ইউপি নির্বাচনে ভোট চায়লেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী রতন হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজন লক্ষ্মীপুর থেকে গ্রেফতার মোংলা বন্দর ঘিরে দক্ষিণাঞ্চলে গড়ে উঠবে নতুন অর্থনৈতিক হাব: নৌপরিবহনমন্ত্রী কালিগঞ্জে মসজিদের জমি দখলচেষ্টার অভিযোগ, পাঁচ মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন জাবিপ্রবিতে ৫ নিয়োগ, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন পবিপ্রবি ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্যোগে মাধবপাশায় বিনামূল্যে ভেটেরিনারি ক্যাম্প ময়মনসিংহে জেলা প্রশাসক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সেনবাগে প্রাণী সম্পদ প্রদর্শনী


" স্মার্ট লাইভস্টক,স্মার্ট বাংলাদেশ "এ প্রতিপাদ্য নিয়ে নোয়াখালীর সেনবাগে দিনব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।


সোমবার সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহারের সভাপতিত্বে ও প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা: জুয়েল চন্দ্র ভৌমিক ও উপসহকারী প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা: রসুল আহম্মদের সঞ্চালনায় উক্ত প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করেন সেনবাগ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহম্মদ চৌধুরী।


বিশেষ অতিথি ছিলেন সেনবাগ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম কবির, সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল।


শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ তারেক মাহমুদ।


অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো জুনায়েদ আলম,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খুরশিদ আলম,সহকারী মৎস কর্মকর্তা বিজয় পাল প্রমূখ।


পরে অতিথিবৃন্দ প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন করেন।


এবার প্রদর্শনীতে উপজেলার গরু,ছাগল,মুরগী, হাস, কবুতর সহ অন্যান্য প্রাণীর প্রায় ৪০জন খামারী অংশ গ্রহন করেন।


বিকেলে প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়,এতে ৫ টি ক্যাটাগরিতে ১৫ জন শ্রেষ্ঠ খামারীদের চেকের মাধ্যমে টাকা ও সনদপত্র প্রদান করা হয়।

আরও খবর







6aee49fddeb18-071126034325.webp
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ

১০ ঘন্টা ১২ মিনিট আগে