সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ক্ষেতলালে অন্তঃসত্ত্বা লাইলী হত্যাকান্ডে; স্বামীর মৃত্যুদণ্ড!

জয়পুরহাটের ক্ষেতলালে যৌতুকের জন্য অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে এক স্বামীর মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আদালত। 

২৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২য় আদালতের বিচারক মো. আব্বাস উদ্দীন এ রায় দেন। রসুলপুর দাহারপুকুর গ্রামের সাত মাসের অন্তঃসত্ত্বা লাইলী বেগমকে হত্যার দায়ে তার স্বামী জুয়েলের বিরুদ্ধে আদালত এই রায় দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী নৃপেন্দ্রনাথ মণ্ডল।     

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০০৫ সালে একই গ্রামের আব্দুল জলিলের ছেলে জুয়েলের সঙ্গে লাইলীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য লাইলীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন স্বামী জুয়েল। দীর্ঘ শুনানিতে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় মঙ্গলবার দুপুরে আদালত আসামি জুয়েলকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানার রায় দেন। একইসঙ্গে হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্টতা না পাওয়ায় আদালত মামলার অপর দুই আসামি জুয়েলের মা লিলি বেগম ও বাবা আবদুল জলিলকে বেকসুর খালাস প্রদানের আদেশ দেন বলে জানান আইনজীবি নৃপেন্দ্রনাথ।

তবে এই রায়ের বিপক্ষে উচ্চ আদালতে আপিল করা হবে বলে জানান আসামি পক্ষের আইনজীবী উজ্জল হোসেন।

আরও খবর






deshchitro-6ade1a1ac9bd1-251026090250.webp
দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হয়েছে

১ দিন ১০ ঘন্টা ৩৬ মিনিট আগে