আগস্টের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ডলার দপ্তরে মাইজভাণ্ডারী আশেকান সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জশনে জুলুস ৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন ঠাকুরগাঁওয়ে ৪২ বোতল ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে জামায়াত নেতা ডেকে নিয়ে ধর্ষণ, ধর্ষণকারী গ্রেপ্তার নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের জাতীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা দিয়েছে নিয়ামতপুর উপজেলা বিএনপি। চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ২ ভাইয়ের করুণ মৃত্যু নালিতাবাড়ীতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরী, স্থাপন ও ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বিড়ালের মা গ্রেপ্তার মাদক পাচারকারীদের প্রতিহত করতে কঠোর ব্যবস্থা নিতে হবে: এমপি রুবেল দলিত জনগোষ্ঠীর উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা ‎বাগেরহাটের দিঘি থেকে কক্সবাজারের সাফারি পার্কে: অনশনের পর নতুন ঠিকানায় ধলাপাহাড় আদমদীঘির চাঁপাপুরে পুলিশ ক্যাম্প উদ্বোধন আদমদীঘিতে অসহায় ও দু:স্থ রোগিদের মাঝে চেক বিতরণ নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মর্মান্তিক মৃত্যু সুশিক্ষার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য সংবর্ধনা অনুষ্ঠানে ড. সুব্রত বড়ুয়া নিজ দলের নেতাদের মারধর ও সিট দখল: সংবাদ প্রকাশের পর জাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার বরিশাল রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে! সাংবাদিকের বিরুদ্ধে বিভ্রান্তিকর অপপ্রচার চালানোর অভিযোগ

শাজাহাপনুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহে শিক্ষার্থীদের ডিম খাওয়ানো উৎসব

মো. আল আমিন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়া শাজাহানপুর উপজেলায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ‘প্রাণিসম্পদ সেবা সপ্তাহ-২০২৩’ উপলক্ষে ছাত্র-ছাত্রীদের মাঝে ডিম খাওয়ানো উৎসব পালন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার টেংগা মাগুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উত্তর খরনা সরকারি প্রাথমিক বিদ্যালয় এই ২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩ শতাধিক ছাত্রছাত্রীদের ডিম খাওয়ানো উৎসব পালন করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ডা: হোসাইন মোঃ রাকিবুর রহমান এর সঞ্চালনায় ডিম খাওয়ানো উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, সাইদা খানম। প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘প্রাণিসম্পদ সেবা সপ্তাহ-২০২৩’ উপলক্ষে ছাত্র-ছাত্রীদের মাঝে ডিম খাওয়ানো একটি ব্যতিক্রমী উৎসব। প্রাণিজ আমীষ জাতীয় খাদ্য দুধ ও ডিম শিশুদের পুষ্টির চাহিদা পূরণ করে। এ ছাড়াও মেধা ও শারিরিক বৃদ্ধি গঠনে সহায়ক ভূমিকা পালন করে থাকে। ডিম ও দুধের উপকারিতা সাধারণ মানুষের মাঝে পৌছানোর লক্ষ্যে প্রতি বছর প্রাণিসম্পদ সেবা সপ্তাহ নামে এই ব্যাতিক্রমী উৎসব পালন করা হয়। 

ডিম খাওয়ানো উৎসব অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভেটেরিনারি সার্জন ডা: তারেক হাসান, সম্প্রসারণ কর্মকর্তা(এলডিডিপি) ডা: সাধনা রানী রায়, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, এলএফএ মো: মিজানুর রহমান ও মাহফুজার রহমান

Tag
আরও খবর