সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খোকসায় গৃহকর্ত্রী হত্যা মামলায় ছাড় পেয়ে যাচ্ছে প্রকৃত অপরাধীরা

খোকসায় গৃহকর্ত্রী হত্যা মামলায় পার পেয়ে যাচ্ছে প্রকৃত অপরাধীরা



কুষ্টিয়ার খোকসায় মনোয়ারা বেগম (৫৫) নামে এক গৃহকর্ত্রীকে গলায় বিদ্যুতের তার ও ওড়না পেঁচিয়ে গত ১৬-২-২০২৩ হত্যা করা হয়। প্রতিবেশী জিহাদ নামে এক যুবককে নিহত মনোয়ারার রুম থেকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর সে পুলিশের কাছে হত্যার দায় স্বীকার করেছে।


গত বৃহস্পতিবার (১৬) ফেব্রুয়ারি বিকেলে পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের বি-মির্জাপুর গ্রামে শহিদুজ্জামানের বাড়িতে ডাকাতরা হানা দেয়। ডাকাতিতে প্রতিবেশী জিহাদও অংশ নেয়। একপর্যায়ে জিহাদ গৃহকর্ত্রী মনোয়ারা বেগমের গলায় বিদ্যুতের মোটা তার ও ওড়না পেঁচিয়ে হত্যা করে বারান্দায় ফেলে রাখে। প্রতিবেশীরা টের পেয়ে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


এ ঘটনায় নিহতের ছেলে বাসারুজ্জামান ওই দিনই বাদী হয়ে ১। মোঃ জিহাদ মোল্লা, ২। রাসেল সহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে খোকসা থানায় মামলা করেন। 


গ্রেপ্তার জিহাদ হত্যার দায় শিকার করে তিনি এখন কারাগারে রয়েছেন।


বাসারুজ্জামান প্রতিবেদকে জানান, ডাকাতরা কয়েকজন ছিল। তাদের দু'জন মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। হাসপাতাল থেকে মায়ের লাশ নিয়ে বাড়ি ফিরে বন্ধ ঘরের তালা খুলে জিহাদকে পাওয়া যায়। অন্য ডাকাতরা পালিয়ে গেলেও তাৎক্ষণিক সে পালাতে পারেনি।


এলাকাবাসীর সূত্রে জানা যায়, জিহাদ একা এ কাজ করি নাই। ওর সঙ্গে একটি সঙ্গবদ্ধ চক্র ছিলো। এজাহারের ২ নং আসামিকে পুলিশ এখনো গ্রেফতার করতে সক্ষম হতে পারি নাই।


অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান জানান, জিহাদ হত্যার দায় শিকার করেছে। ২নং আসামিকে ধরার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

Tag
আরও খবর