হুথি-সৌদি সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব দিলো ইরান লোহাগাড়ায় দুর্গাপূজা ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার পাটকেলঘাটায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার -আবু সালেহ মো. আশরাফুল আলম পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ঈশ্বরগঞ্জে কন্যা শিশু দিবসে র‌্যালি আলোচনা সভা ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার মামলায় ১২ হাজার টাকা জরিমানা ঈশ্বরগঞ্জে ৭ম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে ॥ বাবার ৪ হাজার টাকা জরিমানা অবৈধ সার উৎপাদন, জরিমানা ৫০ হাজার টাকা সেনবাগে স্ত্রীকে নিয়ে যাওয়ার পর বসতবাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ লালপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত কুলিয়ারচরে ফ্যামিলি কার্ড কার্যক্রম তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত আশাশুনিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স আজ থেকে লাখাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজে বিশ্ব আর্থ্রাইটিস দিবস ২০২৬ উপলক্ষ্যে সায়েন্টিফিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স করেছে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন

শ্রীপুরে দৈনিক আমার সংবাদের ১১তম প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন



গাজীপুরের শ্রীপুরে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে দৈনিক আমার সংবাদের ১১তম প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন করা হয়েছে।


বৃহস্পতিবার (২রা মার্চ) বেলা সাড়ে ১১ টায় শ্রীপুর প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।


শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী আকতার হোসেনের (ভোরের ডাক) কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়। শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি আলমগীর হোসেনের (কন্ঠবাণী) সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম।


দৈনিক আমার সংবাদের শ্রীপুর উপজেলা প্রতিনিধি এবং শ্রীপুর প্রেসক্লাব’র সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) এস এম আজিজুর রহমান, শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা ডেইলি স্টারের গাজীপুর প্রতিনিধি সহকারী অধ্যাপক আবু বকর সিদ্দিক আকন্দ, শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি আনিছুর রহমান শামীম (বাংলাদেশ বুলেটিন), সাধারণ সম্পাদক শেখ সেলিম (আমাদের কন্ঠ), মোক্তার হোসেন (গণমুক্তি), গাজীপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য রায়হানুল ইসলাম আকন্দ (ঢাকা ট্রিবিউন ও বাংলা ট্রিবিউন), এশিয়ান টিভির গাজীপুর জেলা প্রতিনিধি মাহমুদুল হাসান, এমদাদুল হক (ভোরের দর্পণ), রাজীব প্রধান (বাংলাদেশ টুডে), মোহাম্মদ আলী বাবুল (মাতৃভূমির খবর), মিজানুল কবির মাসুদ (একুশের বাণী), সাদেক মিয়া (সবুজ নিশান), রাকিব হোসেন আকন্দ (শিরোমনি),আবু সাঈদ (নাগরিক ভাবনা), মোশারফ হোসেন (স্বাধীন সংবাদ), মোহাম্মদ ওসামা (আজকের দর্পণ), মাহবুব হাসান শরীফসহ শ্রীপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মবৃন্দ।


আলোচনাসভা শেষে প্রধান অতিথি শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম তিন পাউন্ডের কেকে কেটে দৈনিক আমার সংবাদের ১১তম প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন করেন। পরে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ শেষে সকলের অংশগ্রহণ শ্রীপুর প্রেসক্লাব থেকে একটি র‌্যালি বের হয়।


Tag
আরও খবর