দেশে কুরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ লালপুরে অটো রিক্সার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু ব্যাংকের অর্থায়নে বিদেশ সফরে নিষেধাজ্ঞা বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শ্রীমঙ্গলের হাইল হাওর থেকে যুবকের মরদেহ উদ্ধার আশাশুনিতে দুর্নীতি দমন কমিশনের সততা সংঘের জন্য তথ্য অধিকার বিষয়ক ওরিয়েন্টেশন গ্রামেগঞ্জে আর চলবে না শালিস বানিজ্য চিলমারীতে প্রায় ২মাস থেকে, অনলাইন সেবা থেকে বঞ্চিত উপজেলাবাসি লাখাইয়ে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের কবলে পড়ে সুতাং নদীতে এক যুবক নিখোঁজ। পীরগাছা উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা কিশোরগঞ্জে খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ হারালো শিশু। শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্থ দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ নওগাঁয় সরকারের ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচির অগ্রগতি নিয়ে প্রেস ব্রিফিং মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে আদালতে মামলা ডিসির অসৌজন্যমূলক আচরণের অভিযোগে সাংবাদিকদের ক্ষোভ দুর্গাপুরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার দুর্গাপুরে রেল লাইন লালপুরে শিক্ষিকার ছোড়া ডাস্টারে রক্তাক্ত শিশু শিক্ষার্থী, রামেকে চলছে অস্ত্রোপচার কুলিয়ারচরে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের যাচাইকরণ সম্পন্ন



‘চাকরি নয়, সেবা’—এই শ্লোগানে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা সম্পন্ন

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী ) সারা দেশের ন্যায়  নোয়াখালী  জেলা পুলিশ লাইন্স মাঠে  নিয়োগযোগ্য প্রকৃত শূণ্য পদের বিপরীতে সরকার কর্তৃক জারীকৃত বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে সকাল ৭ টা থেকে নোয়াখালী  জেলার প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষার (১ম দিন) কার্যক্রম সম্পন্ন হয়েছে।

শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষায় নোয়াখালী  জেলার নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি ও নোয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম(পিপিএম - বার) এবং ঢাকা পুলিশ সুপার (এসবি) ওহাবুল ইসলাম খন্দাকার, ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত পুলিশ সুপার( সদর সার্কেল)  মো: মোজ্জামেল হোসেন রেজা , নোয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোর্তাহীন বিল্লাহ, নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) নাজমুল হাসান রাজিব, পিপিএম, 
নোয়াখালীর সহকারী পুলিশ সুপার (হাতিয়া সার্কেল) আমান উল্লাহ সহ পুলিশ হেডকোয়ার্টার্স এর প্রতিনিধিদ্বয় উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, আমি ধন্যবাদ জানাতে চাই অনেকটাই শৃঙ্খলভাবে তোমরা প্রথম দিনটা সম্পূর্ণ করতে চলেছো। যারা এই প্রথম দিনে উত্তীর্ণ হয়েছো সকলকে অভিনন্দন। দ্বিতীয় দিনের শুরুটা ভালো হবে এজন্য আমার পক্ষ থেকে আমাদের সিনিয়র স্যার তথা বাংলাদেশ পুলিশের পক্ষ হতে তোমাদের জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা ও দোয়া।

তোমরা জানো, আগামীকাল তোমাদের চারটি ইভেন্ট আছে। সর্বোপরি একটা জিনিস মাথায় রাখবা তোমরা আজকের দিনটি এবং আমাদের লোকজনকে তোমরা খুব কাছ থেকে লক্ষ্য করেছো যে আমাদের মধ্যে কোন রকম স্বজনপ্রীতির কিছু নেই। তোমাদের কাউকে আমরা চিনি না আমাদের কেউ তোমরা চিনোনা। সেক্ষেত্রে বারবার একটি কথা সুস্পষ্ট করে বলতে চাই, তোমাদের যোগ্যতা, শারীরিক সক্ষমতা এবং মেধা এই তিনের সমন্বয়ে কিন্তু তোমাদের মধ্য থেকে যোগ্য থেকে যোগ্যতরকে আমরা বেছে নেব।

তিনি আরও বলেন, কোনভাবেই প্রতারণার ফাঁদে পা দেবে না আবার বলছি, সেটা তোমরা তোমাদের অভিভাবক কে বলে দিবা যে কোনভাবেই যেন কোনরকম আর্থিক লেনদেন কিংবা অন্য কোন উপায়ে এই চাকরি পাওয়া যায় এটার কোন সম্ভাবনা নেই। 

যোগ্যতার ভিত্তিতেই মেধার ভিত্তিতেই তোমরা ফিটনেস এর ভিত্তিতেই তোমরা চাকরি পাবা এবং যে সরকারি ফি-টুকু জমা দিয়েছো এর বাইরে একটা পয়সাও তোমরা কোন জায়গায় খরচ করবা না। যদি এরকম প্রমাণ পাই কোন জায়গায় এ ধরনের কর্মে লিপ্ত হয়েছো বরং তোমাদের জন্য আরো সেটা নেগেটিভ হয়ে থাকবে বলে হুঁশিয়ার উচ্চারণ করেন। 

ইনশাআল্লাহ, তোমরা কালকের দিনটি শৃঙ্খলার সাথে খুব ভালোমতো পারকরবা অনেক অনেক শুভকামনা রইলো। পাশাপাশি শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষায় সঠিকভাবে সম্পন্ন হওয়ার নিয়োগ বোর্ডের সদস্যসহ নিয়োগ ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

আগামী (০৩ মার্চ ২০২৩) তারিখ শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পুলিশ লাইন্স নোয়াখালীতে Physical Endurance Test (PET)- এর  ২০০ মিটার দৌড়, পুশ-আপ, লং জাম্প,  হাই জাম্প পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আরও খবর

69d50ea87a9d4-070426080320.webp
৪৭তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১

৩৬ দিন ৫ ঘন্টা ৫৮ মিনিট আগে







68f587a962302-201025065153.webp
৪৯তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ

২০৫ দিন ১৯ ঘন্টা ৯ মিনিট আগে