রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

অস্ট্রেলিয়াতে বাংলাদেশী বংশোভূত খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কৃষিবিজ্ঞানী ড. গাইজ আজম আজ সন্মানিত।



ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে গ্রেইন রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন (GRDC) গত ২৮ ফেব্রুয়ারী দুইজন গ্রেইন বিশেষজ্ঞকে সম্মানিত করেছেন তার মধ্যে বাংলাদেশী বংশোদ্ভুত ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট অফ প্রাইমারি ইন্ডাস্ট্রিস এন্ড রেজিওনাল ডেভেলপমেন্ট (DPIRD) তে কর্মরত মাটি বিজ্ঞানী ডক্টর গাউছ আজমকে GRDC রিকগনাইজিং এন্ড রিওয়ার্ডিং এক্সসেলেনেন্স অ্যাওয়ার্ড প্রদান করেন এবং অন্যজন আরেকজন বিজ্ঞানী জেরেমি কারিকে ইমার্জিঙ্গ লিডার অ্যাওয়ার্ড প্রদান করা হয়।


মাটি বিশেষজ্ঞ ডক্টর গাউছ আজম ২২ মিলিয়ন ডলারের একটি প্রজেক্টের প্রধান হিসেবে কাজ করেছেন যেখানে গবেষণার জন্য বেছে নেয়া হয়েছিল ১২ মিলিয়ন হেক্টর জমি। তার প্রধান কাজটি ছিল মাটিতে এসিডিটি, ক্ষারতা ও সোডিয়ামের মাত্রা এবং পানির স্বল্পতার বিপরীতে উন্নত ফসল উৎপাদন। এই কাজটি শুধু গবেষণায় ছিলনা, যেটা সরাসরি অস্ট্রেলিয়ার কৃষকদেরকে ফসল উৎপাদনে ব্যাপক সাহায্যও করেছে এবং করবে।


ডক্টর ডক্টর গাউছ আজম ২০০২ সালে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর ডিগ্রী নেন, ২০০৪ সালে এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে কৃষি প্রযুক্তিতে মাস্টার্স, ২০১৩ সালে ইউনিভার্সিটি অফ এডেলেড থেকে এপলাইড সয়েল সাইন্স এর উপর পি এইচ ডি ডিগ্ৰী নেন।


GRDC ওয়েস্টার্ন প্যানেলের প্রধান ডারিন লি বলেন, "গাউছ একজন আবিষ্কারক যা সে কখনোই একটা বাক্সে মধ্যে চিন্তা আটকে রাখে না। তার দেয়া প্রযুক্তির প্রয়োগের অস্ট্রেলিয়ার গ্রেইন ( ধান, গম, ভুট্টা ও অন্যান্য ফসল ) কৃষকরা সরাসরি উপকৃত হচ্ছে যা প্রমাণিত। আমি তার মাটির রিইঞ্জিনিয়ারিং প্রযুক্তির প্রয়োগে বিস্মিত।"

Tag
আরও খবর