দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

চিরিরবন্দরের শীর্ষ সন্ত্রাসী একাধিক মামলার আসামী মাহাফুজ হোসেন গ্রেফতার

সংগৃহীত ছবি
অপহরণ ,চাঁদাবাজী, রাজনৈতিক ব‍্যক্তিবর্গের উপর হামলাসহ একাধিক মামলার আসামী দিনাজপুর চিরিরবন্দর উপজেলার শীর্ষ সন্ত্রাসী মোঃ মাহাফুজ হোসেনকে  গ্রেফতার করেছে চিরিরবন্দর পুলিশ।গতকাল ২মার্চ ১২টায় তাকে চিরিরবন্দর থেকে আটক করা হয়।

মোঃ মাহাফুজ হোসেন চিরিরবন্দর উপজেলার আন্ধারি এলাকার মোঃ নূর আমিন মেম্বারের ছেলে।চিরিরবন্দর উপজেলার এক আওয়ামীলীগ নেতার ছত্র ছায়ায় থেকে সে দীর্ঘদিন ধরে নানা অপকর্ম করে আসছে বলে একাধিক বিশ্বস্থ সুত্র থেকে জানা যায়। গত  ২২সালের ১০অক্টোবর চিরিরবন্দর উপজেলার আওয়ামীলীগ এর কাউন্সিলে মোঃ মাহাফুজ হোসেন তার সন্ত্রাসীবাহিনী নিয়ে কাউন্সিলে হামলা চালায় এবং চিরিরবন্দর উপজেলার ভাইস চেয়ারম‍্যান এবং সভাপতি প্রার্থী জ‍্যোতিষ চন্দ্র রায়,দিনাজপুর জেলা মৎস‍্যলীগের লীগের সভাপতি শ্রী লক্ষী রায় সুমন সহ প্রায় ১০থেকে ১২জন কুপিয়ে গুরুতর রক্তাক্ত ও জখম করে।ঐ সময় জেলা মৎস‍্যলীগের সভাপতি শ্রী লক্ষীকান্ত বাদী হয়ে চিরিরবন্দর উপজেলার সাবেক সভাপতি মুকুল,শীর্ষসন্ত্রাসী মাহাফুজ হোসেন,সুমন দাসসহ বেশ কয়েকজনকে আসামী করে থানায় মামলা করেন।বর্তমানে সে ঐ মামলারও ওয়ারেন্টভুক্ত আসামী।

মাহফুজের সন্ত্রাসী কর্মকান্ডের স্বীকার চিরিরবন্দর উপজেলার হোসনা গ্রামের পাঠানপাড়া এলাকার মোঃ মোসলেম উদ্দীনের ছেলে মোঃ জমির উদ্দীন মাষ্টার।তাকে মাহাফুজ হোসেন অপহরন করে ৭০হাজার টাকা মুক্তিপন নেয়। তার কাছ থেকে রক্ষা পেয়ে জমিরউদ্দিন মাষ্টার চিরিরবন্দর থানায় বাদী হয়ে একটি অপহরন মামলা দায়ের করেন।সেই মামলার সুত্র ধরে চিরিরবন্দর থানার অফিসার ইন চার্য মোঃ বজলুর রশিদের দিক নির্দেশনায় গত ২মার্চ মোঃ মাহাফুজ হোসেনকে গ্রেফতার করা হয়।৩মার্চ শুক্রবার মোঃ মাহাফুজ হোসেনকে আদালতে প্রেরন করা হয়েছে বলে চিরিরবন্দর থানার সেকেন্ড অফিসার এস আই নূর আলম জানান। ওসি ও তদন্ত ওসির ব‍্যস্ততার কারনে থানার সেকেন্ড অফিসার  এস আই নূর আলমের সাথে মুঠো ফোনে কথা বললে তিনি প্রতিনিধিকে জানান  মোঃ জমির উদ্দিন মাষ্টারের দায়েরকৃত এজাহারের ভিত্তিতে মাহাফুজ হোসেনের বিরুদ্ধে আদার সেকশনসহ অপহরন মামলা দায়ের হয়েছে।এবং তাকে আজ সকালে ৩মার্চ দিনাজপুর আদালতে প্রেরন করা হয়েছে।

আরও খবর