রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

বগুড়ায় শহীদ চান্দু স্টেডিয়াম ভেন্যু বাতিলের প্রতিবাদে মানববন্ধন

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম থেকে বিসিবির লোকবল প্রত্যাহারসহ ভেন্যু বাতিল করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল চারটার দিকে শহরের সাতমাথায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জেলার সকল স্তরের মানুষ অংশগ্রহণ করেন। 

ক্রীড়া সংগঠক ও সমাজসেবী মাহবুব আলম জিয়নের সভাপতিত্বে ও ছাত্রনেতা মুকুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, বগুড়া জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন বগুড়া জেলা শাখার সভাপতি  সুলতান মাহমুদ খান রনি, বগুড়া প্রেসক্লাবের সহ সভাপতি আব্দুস সালাম বাবু, ক্রীড়া সংগঠক ও সাবেক ক্রিকেটার তানভীর আলম রিমন, জেলা ক্রিকেটার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, যুব সংগঠক মোশারফ হোসেন বুলবুল, বিশিষ্ট ব্যবসায়ী পরিমল প্রসাদ রাজ এবং ছাত্র সংগঠক আল মাহিদুল ইসলাম জয়। 

সুলতান মাহমুদ খান রনি বলেন, জেলা ক্রীড়া সংস্থা  শহীদ চান্দু স্টেডিয়ামে খেলার আয়োজনে সব সময় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। হুট করে বিসিবির এমন সিদ্ধান্তে আমরা অবাক হয়েছি। খুব শীঘ্রই বিসিবি তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে শহীদ চান্দু স্টেডিয়ামকে ভেন্যু হিসেবে সচল করবে বলে আশাবাদী। 

বগুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুস সালাম বাবু বলেন, কেবল জাতীয় দলের মুশফিকুর রহিম, শরিফুল ইসলামই নয়, এখান থেকে উঠে এসেছে অনুর্ধ্ব-১৯ দলের তামিম ও তৌহিদ হৃদয়। এ ছাড়া খাদিজাতুল কোবরা, শারমিন সুলতানা, ঋতু মনিসহ আরও অনেক নারী ক্রিকেটারের উত্থানের পেছনে ভূমিকা রয়েছে শহীদ চান্দু স্টেডিয়ামের।  আমরা বিসিবির এমন সিদ্ধান্তের নিন্দা জানাই। 

বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক পরিমল প্রসাদ রাজ বলেন, আমাদের দাবি একটা শহীদ চান্দু স্টেডিয়াম ভেন্যু হিসেবে ফেরত চাই। এর জন্য আমরা প্রয়োজনে বগুড়া জেলাবাসী সব কিছু করতে প্রস্তুত আছি। 

এর আগে, গত বুধবার (১ মার্চ) স্টেডিয়াম থেকে লোকবলসহ মালামাল গুটিয়ে নেওয়ার জন্য এক বিবৃতি দেয় বিসিবি। এতে স্টেডিয়ামের দায়িত্বে থাকা বিসিবির ১৭ কর্মকর্তাকে বৃহস্পতিবারের মধ্যে ঢাকায় রিপোর্ট করতে বলা হয়। তবে মালামাল গাড়িতে উঠাতে বিলম্ব হওয়ায় শনিবার রিপোর্ট করেছেন বলে জানা গেছে। 

Tag
আরও খবর