ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

উখিয়ায় র‌্যাবের অভিযানে ৩০ হাজার পিস ইয়াবাসহ আটক-১

কক্সবাজারের উখিয়া থানাধীন পালংখালী এলাকায় অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।


কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, শুক্রবার (৩ মার্চ) রাতে র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানাধীন পালংখালী ইউপিস্থ মরাগাছতলা ক্যাম্প-১১, সিআইসি অফিসের সামনে কক্সবাজার-টেকনাফ পশ্চিম পার্শ্বস্থ পাকা রাস্তার উপর নিকট অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে একজন মাদক ব্যবসায়ীকে আটক করে। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে তার হেফাজত থেকে সর্বমোট ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তির বিস্তারিত পরিচয় উখিয়া পালংখালী ইউনিয়নের বালুখালী ৮নং ওয়ার্ড নলবনিয়ার জাকির হোসেনের ছেলে আব্দুল শুক্কুর(৩৬) বলে জানা যায় এবং আভিযানিক দল বর্ণিত স্থানে পোঁছানোর পূর্বেই একজন মাদক ব্যবসায়ী পালিয়ে যায় মর্মে ধৃত মাদক ব্যবসায়ী স্বীকার করে। জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, ধৃত ও পলাতক ব্যক্তিদের পরস্পর যোগসাজসে ইয়াবা ট্যাবলেটগুলো টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে ক্রয় করে বেশি দামে বিক্রয় করার উদ্দেশ্যে বর্ণিত স্থানে অবস্থান করছিল মর্মে জানা যায়। অদ্য উপরোল্লিখিত ইয়াবাসহ র‌্যাব-১৫ এর আভিযানিক দলের কাছে ধৃত হয়।


তিনি আরো জানান, ধৃত ও পলাতক মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ৯ ঘন্টা ৩ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ১২ ঘন্টা ৫৬ মিনিট আগে