ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ এ আর গ্রুপের উদ্যোগে ১২ কিলোমিটার মর্নিং রান অনুষ্ঠিত কুলিয়ারচরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সৎ ভাসুর ও ভাতিজাকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ দাখিল মহাসপ্তমী: শক্তি, প্রকৃতি ও মানবতার আরাধনা--সচ্চিদানন্দ দে সদয় সারিয়াকান্দিতে পূজামণ্ডপ ও অসচ্ছল মন্দিরে জেলা পরিষদের অনুদান প্রদান

শাস্তির মুখে আরো ৮ ব্যাংক

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 19-08-2022 02:58:07 am

ফাইল ছবি

◾ নিউজ ডেস্ক


ডলার নিয়ে কারসাজির দায়ে আরো ৮ ব্যাংকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলো হল- ব্যাংক এশিয়া, ইসলামী ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ঢাকা ব্যাংক, এনসিসি ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক ও ইস্টার্ন ব্যাংক। এর আগে ডলার কেনা-বেচার মাধ্যমে অস্বাভাবিক মুনাফার দায়ে ৬টি ব্যাংকের ট্রেজারি বিভাগের প্রধানদের অপসারণের নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের বিশ্বস্ত সূত্রে এ তথ্য জানা গেছে।


এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘ডলারের বাজার স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করছে বাংলাদেশ ব্যাংক। আমাদের কর্মকর্তারা সব ব্যাংকের বৈদেশিক মুদ্রার লেনদেন যাচাই করবেন এবং ডলার লেনদেন থেকে অস্বাভাবিক লাভ পেলে ব্যবস্থা নেবেন।’ 


সূত্র জানায়, চলতি বছরের প্রথম ছয় মাসে বৈদেশিক মুদ্রার লেনদেন থেকে সর্বোচ্চ ৭৭০ শতাংশ মুনাফা বেড়েছে ব্যাংক এশিয়ার। ২০২১ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ডলার কেনাবেচা করে ব্যাংকটি মাত্র ২৩ কোটি টাকা লাভ করেছিল। অন্যদিকে চলতি বছরের একই সময় শেষে ব্যাংকটি লাভ করেছে ২০০ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় প্রায় ৮ গুণ বেশি।


এছাড়া প্রাইম ব্যাংক চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাসে ৫০৪ শতাংশ বা ১২৬ কোটি টাকা মুনাফা করেছে। একই সময়ে এনসিসি ব্যাংক ৫০০ শতাংশ বা ১০০ কোটি টাকা, ব্র্যাক ব্যাংক ৪১৭ শতাংশ বা ৭৫ কোটি টাকা, ডাচ-বাংলা ব্যাংক ৪০৩ শতাংশ বা ১১৭ কোটি টাকা, ঢাকা ব্যাংক ৩৫৩ শতাংশ বা ১০৬ কোটি টাকা, সিটি ব্যাংক ৩৪০ শতাংশ বা ১৩৬ কোটি টাকা, মার্কেন্টাইল ব্যাংক ২৪৫ শতাংশ বা ১২০ কোটি টাকা, শাহজালাল ইসলামী ব্যাংক ২৩৪ শতাংশ বা ৯৭ কোটি টাকা, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ২০৫ শতাংশ বা ১৩৫ কোটি টাকা, ইস্টার্ন ব্যাংক ১৫৯ শতাংশ বা ৪৩ কোটি টাকা এবং ইসলামী ব্যাংক ১৪০ শতাংশ বা ১৩৬ কোটি টাকা মুনাফা অর্জন করেছে।


বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, গত ছয় মাসে বাংলাদেশ ব্যাংক ১৬ বার টাকার অবমূল্যায়ন করে। ডলারের তীব্র সংকটে কেন্দ্রীয় ব্যাংক বাজারে ডলার ছাড়তে বাধ্য হয়, যার ফলে চলতি বছরের ছয় মাসে বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় চার বিলিয়ন হ্রাস পায়। ডলারের বাজারের অস্থিরতার মাঝে কয়েকটি ব্যাংক ডলার প্রতি ৫ টাকার বেশি লাভ করেছে, যা ডলার সংকটকে আরও তীব্র করে তুলেছে। তাই ডলারের বাজারে স্থিতিশীলতা ফেরাতে এসব ব্যাংকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।


এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে ডলারের মুনাফা বৃদ্ধি সম্পর্কে জানতে চাওয়া একটি ভাল উদ্যোগ। তবে এ ধরণের অনিয়মে শুধু ট্রেজারি বিভাগের কর্মকর্তারাই জড়িত থাকে না। তাদের সঙ্গে ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও সংশ্লিষ্টতা থাকতে পারে। তাই বিষয়গুলো আরো গভীরভাবে খতিয়ে দেখতে হবে এবং অপরাধ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে।’

আরও খবর




6ac3391cdab47-051026114356.webp
পাঁচ দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম

১১ দিন ২৩ ঘন্টা ৯ মিনিট আগে