কুমিল্লায় বিজিবির পৃথক অভিযান: কোটি টাকার ভারতীয় বাজি-চোরাই পণ্য জব্দ সিটি মেয়র প্রার্থী হিসেবে পাটওয়ারী-আসিফের নাম ঘোষণা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক উৎপাদন শুরু কুলিয়ারচরে সালুয়া ইউনিয়নের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সাদেকুর রহমান সাদেক এর আত্মপ্রকাশ শুঁটকি মৌসুমের শুরুতেই দুর্যোগের থাবা, বিপাকে দুবলার হাজারো জেলে যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন আফগানিস্তানে হামলা চালাল পাকিস্তান বজ্রপাতে একসঙ্গে ৬ তরুণের মৃত্যু কালিগঞ্জের মানপুর রাস্তা নিয়ে বিরোধে সংঘর্ষ, বৃক্ষ কর্তন ও জমি দখলের অভিযোগ লালপুরে বিলমাড়ীয়া মডেল একাডেমীর ১ যুগ পূর্তি ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত পীরগাছায় প্রীতি ফুটবল ম্যাচ: জিওস্পেস ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ম্যান অব দ্য ম্যাচ সম্মাননা ক্রেস্ট প্রদান ঝিনাইগাতীর জারুলতলা গ্রামে বেলায়েত আলী মডেল হাই স্কুলের নতুন ভবন উদ্বোধন ও শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলস লি: ৯৪তম আখ মাড়াই মৌসুম শুরু আশা সমিতির ঋণ পরিশোধের পরও কারাবাস! ‌ ভুক্তভোগী নারীর পরিবারের ক্ষোভ শ্যামনগরে কোষ্ট গার্ডের অভিযানে ফেনসিডিল ও ভারতীয় ঔষধ জব্দ গোয়ালন্দে খানকা শরীফে খাবার চাওয়াকে কেন্দ্র করে হামলা, বাবুর্চি নিহত; আহত সহকারী লোহাগাড়ায় হাফেজ মকছুদুর রহমানের জানাজা অনুষ্ঠিত, পারিবারিক কবরস্থানে দাফন সুষ্ঠু ও শান্তি শৃঙ্খলার মধ্যে শান্তিগঞ্জে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২৬ সম্পন্ন জাবিপ্রবিতে বেগম খালেদা জিয়া ৫ কি.মি. ম্যারাথন অনুষ্ঠিত লোহাগাড়ায় হাফেজ মকছুদুর রহমানের ইন্তেকাল

চীনের যে প্রস্তাব প্রত্যাখ্যান তাইওয়ানের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-03-2023 08:59:17 am

বেইজিং আবারও চীনের সঙ্গে তাইওয়ানের 'শান্তিপূর্ণ পুনর্মিলনের' প্রস্তাব দিয়েছে। রোববার (৫ মার্চ) চীনের বিদায়ী প্রধানমন্ত্রী লি কেকিয়াং এ প্রস্তাব উত্থাপন করেন। প্রয়োজনে তাইওয়ানের স্বাধীনতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দেন তিনি। চীনের অবস্থানের প্রতিক্রিয়ায়, তাইপেই তাইওয়ানের জনগণকে গণতন্ত্র ও স্বাধীনতার প্রতি তাদের দৃঢ় প্রতিশ্রুতিকে সম্মান করার আহ্বান জানিয়েছে। খবর আল-এরাবিয়া নিউজের।


প্রতিবেদনে বলা হয়, চীন বরাবরই তাইওয়ানকে নিজেদের এলাকা বলে দাবি করে আসছে। প্রয়োজনে বলপ্রয়োগ করে হলেও তাইওয়ানকে চীনের সঙ্গে একীভূত করার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। গত কয়েক বছরে চীন তাইওয়ানের চারপাশে, বিশেষ করে তাইওয়ান প্রণালীতে তার সামরিক উপস্থিতি বাড়িয়েছে। 


দেশটি দাবি করে, তারা তাইপেই-ওয়াশিংটনের গোপন জট বন্ধ করতে এই অঞ্চলে অভিযান জোরদার করেছে। গত বছরের আগস্টে মার্কিন প্রতিনিধি পরিষদের তৎকালীন স্পিকার ন্যান্সি পেলোসির সফরকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। চীন এক সপ্তাহেরও বেশি সময় ধরে তাইওয়ানের চারপাশে সামরিক মহড়া চালাচ্ছে। 


অধিবেশনে উপস্থিত প্রায় ৩ হাজার প্রতিনিধির সামনে লি কেকিয়াং বলেন, 'সরকারের উচিত তাইওয়ান সমস্যা সমাধানের জন্য আমাদের দলীয় নীতি বাস্তবায়ন করা এবং তাইওয়ানের স্বাধীনতার বিরোধিতা করার জন্য দৃঢ় পদক্ষেপ নেওয়া এবং অগ্রিম পুনর্মিলন করা। আমাদের ক্রস-স্ট্রেট সম্পর্ক শান্তিপূর্ণ হওয়া উচিত এবং এই প্রক্রিয়াটি চীনের শান্তিপূর্ণ পুনর্মিলনের দিকে পরিচালিত করবে।'

  

চীনের প্রতিরক্ষা বিষয়ে আলাদা মন্তব্যে লি কেকিয়াং জানান, চীনের সশস্ত্র বাহিনীর উচিত তাদের যুদ্ধ প্রস্তুতি বাড়ানো। তবে লি কেকিয়াং তাইওয়ানের প্রতি কোনো সামরিক চ্যালেঞ্জ জারি করেননি। তাইপেই চীনের প্রধানমন্ত্রীর কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। 


তাইওয়ানের চীন বিষয়ক ডেস্ক মেইনল্যান্ড অ্যাফেয়ার্স কাউন্সিল চীনের প্রধানমন্ত্রীর মন্তব্যের জবাবে জানিয়েছে, চীনকে দ্বি-রাষ্ট্রীয় সমাধান মেনে নেওয়া উচিত এবং দেশটিকে মনে রাখতে হবে যে তাইওয়ান প্রণালীর কোনো দেশ কারো অধীনস্থ নয়।

আরও খবর


6adf15e799998-261026025711.webp
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

৪ দিন ১১ ঘন্টা ৫৮ মিনিট আগে