আগস্টের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ডলার দপ্তরে মাইজভাণ্ডারী আশেকান সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জশনে জুলুস ৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন ঠাকুরগাঁওয়ে ৪২ বোতল ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে জামায়াত নেতা ডেকে নিয়ে ধর্ষণ, ধর্ষণকারী গ্রেপ্তার নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের জাতীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা দিয়েছে নিয়ামতপুর উপজেলা বিএনপি। চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ২ ভাইয়ের করুণ মৃত্যু নালিতাবাড়ীতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরী, স্থাপন ও ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বিড়ালের মা গ্রেপ্তার মাদক পাচারকারীদের প্রতিহত করতে কঠোর ব্যবস্থা নিতে হবে: এমপি রুবেল দলিত জনগোষ্ঠীর উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা ‎বাগেরহাটের দিঘি থেকে কক্সবাজারের সাফারি পার্কে: অনশনের পর নতুন ঠিকানায় ধলাপাহাড় আদমদীঘির চাঁপাপুরে পুলিশ ক্যাম্প উদ্বোধন আদমদীঘিতে অসহায় ও দু:স্থ রোগিদের মাঝে চেক বিতরণ নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মর্মান্তিক মৃত্যু সুশিক্ষার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য সংবর্ধনা অনুষ্ঠানে ড. সুব্রত বড়ুয়া নিজ দলের নেতাদের মারধর ও সিট দখল: সংবাদ প্রকাশের পর জাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার বরিশাল রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে! সাংবাদিকের বিরুদ্ধে বিভ্রান্তিকর অপপ্রচার চালানোর অভিযোগ

৮ বছরে ভারতের মাথাপিছু আয় দ্বিগুণ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-03-2023 02:11:37 pm

নরেদ্র মোদীর নেতৃত্বে বিজেপি ভারতে সরকার গঠন করে ২০১৪-১৫ অর্থবছরে। তখন ভারতের মাথাপিছু আয় ছিল ৮৬ হাজার ৬৪৭ রুপি। কিন্তু ২০২২-২৩ অর্থবছরে দেশটির মাথাপিছু আয় দাঁড়িয়েছে এক লাখ ৭২ হাজার রুপিতে, যা প্রায় দ্বিগুণ। ভারতের পরিসংখ্যান বিভাগ এই তথ্য জানিয়েছে।


প্রতিবেদনে বলা হয়, নমিনাল টার্মসের ক্ষেত্রে মাথাপিছু আয় প্রায় ৯৯ শতাংশ বাড়লেও রিয়াল টার্মসের ক্ষেত্রে (কনস্ট্যান্ট প্রাইস) মাথাপিছু আয় বেড়েছে ৩৫ শতাংশ।


নমিনাল টার্মসে মাথাপিছু আয় দ্বিগুণের বিষয়ে প্রখ্যাত উন্নয়ন অর্থনীতিবিদ জয়তী ঘোষ বলেন, বর্তমান মূল্যস্ফীতির হিসাবে এই বৃদ্ধি খুব একটা বেশি নয়।


সাবেক বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক বলেন, এই বৃদ্ধির বেশিরভাগই জনসংখ্যার শীর্ষ ১০ শতাংশের কাছে জমা হয়েছে। অন্যদিকে মধ্যম আয়ের সংখ্যা কমেছে।


দেশটির জাতীয় পরিসংখ্যান বিভাগের তথ্য অনুযায়ী, করোনা মহামারিতে দুই টার্মের ক্ষেত্রেই মাথাপিছু আয় কমে যায়। কিন্তু ২০২১-২২ ও ২০২২-২৩ অর্থবছরে আয় ব্যাপকভাবে বেড়ে যায়।


এদিকে চলতি অর্থবছর ভারতের জিডিপি প্রবৃদ্ধি ৭ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। দেশটির জাতীয় পরিসংখ্যান বিভাগ এই তথ্য দিয়েছে।


প্রধান অর্থনৈতিক উপদেষ্টা (সিইএ) ভি অনন্ত নাগেশ্বরন বলেন, পুরো অর্থবছর ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে হলে মার্চ প্রান্তিকে চার থেকে চার দশমিক এক শতাংশ প্রবৃদ্ধি প্রয়োজন।


৭ শতাংশ বৃদ্ধির পূর্বাভাসকে ‌‘খুবই বাস্তবসম্মত’ হিসেবে অভিহিত করে সিইএ বলেন, উৎপাদন ভালো অবস্থানে রয়েছে এমন যথেষ্ট লক্ষণ দেখা যাচ্ছে। তবে ভারতকে আবহাওয়া সম্পর্কিত অনিশ্চয়তার সঙ্গে মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে হবে।

আরও খবর






6a66e2c265a49-270726104658.webp
ওয়াশিংটনের গুলিতে ২ নিহত, আহত ৫

২৭ দিন ১২ ঘন্টা ২৫ মিনিট আগে