ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

রোহিঙ্গা ক্যাম্পের আগুন দুর্ঘটনা নাকি স পরিকল্পিত !

কক্সবাজারের উখিয়ায় তিনটি রোহিঙ্গা ক্যাম্পের অগ্নিকাণ্ড দুর্ঘটনা নাকি পরিকল্পিত নাশকতা তা নিয়ে চলছে নানা আলোচনা। স্থানীয়দের দাবি, বিশেষ কোনো গোষ্ঠী পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে। তবে তদন্ত কমিটির মাধ্যমেই আগুনের প্রকৃত কারণ বেরিয়ে আসবে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।


এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে এক রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। আটককৃত যুবককে জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানানো হবে বলে পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন।


স্থানীয়রা জানান, ক্যাম্পকে ঘিরে কিছু বিচ্ছিন্নবাদী সংগঠন রয়েছে। তারা হয়ত এই ঘটনা ঘটিয়েছেন। অগ্নিকাণ্ডে ঘরবাড়ি হারানোদের দাবি, এটি নিছক কোনো দুর্ঘটনা নয়। এটি একটি পরিকল্পিত ঘটনা। আজকের আগুনে প্রায় পাঁচ শ ঘরবাড়ি পুড়ে গেছে আরও।


এরই মধ্যে হাতে একটি অডিও ক্লিপ এসেছে। যেখানে আরসার এক সদস্যকে মুঠোফোনে ক্যাম্পের ব্লকে আগুন ধরিয়ে দিতে বলতে শোনা যায়।


ওই অডিও ক্লিপে আরও শোনা যায়, ‘ক্যাম্পের সব পাড়ায় আগুন ধরিয়ে দাও। আমাদের এই ক্যাম্প লাগবে না। যদি কেউ বাধা দেয়, অপর প্রান্তে গিয়ে আগুন দাও। এই মিশন শেষ করতে হবে।’


করিম উল্লাহ (৩৩) নামে এক রোহিঙ্গা বলেন, সন্ত্রাসী গোষ্ঠী আরসার সদস্যরা এই ঘটনা ঘটিয়েছে। কারণ আরসার সদস্যদের ইয়াবা পাচার ও চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার ছিল সাধারণ রোহিঙ্গারা। তাই তারা ক্ষিপ্ত হয়ে এই ঘটনা ঘটিয়েছে।


উখিয়া পালংখালী অধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার রবিউল হাসান বলেন, বিচ্ছিন্নবাদী সংগঠন আরসার সদস্যরা এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। আরসা সদস্যরা দিনদুপুরে এই কাজটি করেছে। এ সময় তাদের বাধা দিতে চাইলে তারা অস্ত্রের মুখে জিম্মি করে অনেককে সরিয়ে দেয়। এই বিচ্ছিন্নবাদী সংগঠনের সদস্যদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক। না হয় ভবিষ্যতে এর চেয়েও জঘন্যতম কাজ করবে।


৮ আর্মড পুলিশের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ বলেন, প্রায় ৩ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে। এই ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার তথ্য সংগ্রহের কাজ চলছে।


এই ঘটনায় কোনো সন্ত্রাসী গোষ্ঠী জড়িত কি না এমন প্রশ্নে তিনি বলেন, আমাদের তদন্ত চলছে। তদন্তের স্বার্থে কিছু বলা যাচ্ছে না।

আরও খবর



6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ৯ ঘন্টা ৩ মিনিট আগে