ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার

চট্টগ্রামে শিশু একাডেমির উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন




ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষ্য জেলা প্রশাসন চট্টগ্রামের ব্যবস্থাপনায় বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে আজ শিশু কিশোরদের বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

৬ মার্চ মঙ্গলবার  সকালে ছোট শিশুদের শ্রেণিভিত্তিক দুটি বিভাগে ভাগ করে ছড়া পাঠ প্রতিযোগিতা এবং ১১টায় শ্রেণিভিত্তিক তিনটি বিভাগে ভাগ করে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতা সম্পন্ন হয়। বিকেলে একই জায়গায় বিভিন্ন ক্যাটাগরিতে চিত্রাংকণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তিনটি প্রতিযোগিতায় ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে মোট ৩৯০ জন প্রতিযোগী অংশ গ্রহণ করেন।

এ বিষয়ে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মোছলেহ উদ্দিন বলেন, বাংলাদেশ শিশু একাডেমি চট্টগ্রাম প্রতিবছরের ন্যায় এবছরও ৭ মার্চ উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেছে। শিশুরা যাতে সুন্দর ও সুশৃঙ্খলভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে  পারে তার জন্য যথেষ্ট প্রস্তুতি নেয়া হয়েছে। এ প্রতিযোগিতায় নগরীর অনেক শিশুর সম্পৃক্ততা রয়েছে। এর ফলে শিশুরা তাদের প্রতিভা প্রকাশের সুযোগ পায়। তাদের মধ্যে দেশাত্ববোধ জাগ্রত হয়। তাছাড়া এ প্রতিযোগিতার মাধ্যমে শিশুরা দেশের প্রতি তাদের ভালবাসা অনুধাবন করবে।

আরও খবর