সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজার স্থানীয় ব্যাক্তিকে স্বামী সাজিয়ে রোহিঙ্গা নারীর পাসপোর্ট আবেদন : সমস্ত কাগজপত্র ভুয়া

 পাসপোর্ট করতে প্রবাসী স্ত্রীর অভিনব কৌশল যা বাংলা ছিনেমার গল্পকেও হার মানায়। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের পশ্চিম পাড়া গ্রামে। উক্ত গ্রামে মোঃ আবদুল্লাহ নামের মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী পাসপোর্ট বানাতে আশ্রয় নিয়েছেন এক ভয়ঙ্কর প্রতারনার। এই জালিয়াতি চক্রের প্রধান সানজিদা বেগম এর স্বামীর নাম মোঃ আবদুল্লাহ এবং সে প্রবাসী। তার স্বামীর বাংলাদেশী কোন বৈধ কাগজপত্র নাই। পাসপোর্ট করতে টার্গেট করেন একই এলাকার নিরহ দোকানদার আরেক মোঃ আবদুল্লাহ কে।

একি এলাকার একই নামে হওয়ায় দোকানদার মোঃ আবদুল্লাহকে স্বামী বানিয়ে জালিয়াতি চক্র প্রথমে একটি ভুয়া কাবিননামা তৈরি করে। ভোক্তভোগী মোঃ আবদুল্লাহর পিতামাতা ও ভাইবোন সহ তার বেশ কিছু কাগজপত্র সংগ্রহ করে। এছাড়াও সানজিদা বেগমের পিতার নাম ইউনুছ হওয়ায় পিএমখালী মৌজার ইউনুছ আলী নামের একটি বিএস খতিয়ানও সংগ্রহ করে এই চক্র। সব কাগজপত্র দিয়ে পাসপোর্ট আবেদন করে সানজিদা বেগম। যথারীতি ফিঙ্গারও দিয়ে ফেলে পাসপোর্ট অফিসে। বাধা আসে যখন ডিএসবি হতে পাসপোর্ট ভেরিফিকশনে আসে। তদন্ত কর্মকর্তা ভেরিফিকেশন এসে কাগজপত্র মিল না থাকায় বাতিল করে দেন আবেদনটি।

উক্ত পাসপোর্ট সত্যাখানের দায়িত্বে ছিলেন কক্সবাজার ডিএসবি অফিসের কর্মরত পুলিশ পরিদর্শক মোঃ দুলাল হোসেন। তিনি এটি সরেজমিনে তদন্ত করতে দায়িত্বভার দেন পুলিশ উপ-পরিদর্শক আতিকুল ইসলাম কে। আতিকুল ইসলাম জানান, পাসপোর্ট আবেদনকারী মহিলা সানজিদা বেগমের আবেদনে দেওয়া তথ্যমতে ও জাতীয় পরিচয় পত্র দেওয়া লোক তার স্বামী মোঃ আবদুল্লাহ নয়। আদতে, মোঃ আবদুল্লাহকে স্বামী সাজিয়ে সব ধরনের কাগজাদি দুই নাম্বারি করে তারা কাজটি করতে চেয়েছিল। এমনকি সানজিদা বেগমের পিতা মাতার মৃত্যু সনদও কম্পিউটারে বানানো ভুয়া। আমি সকল তথ্য বিবেচনা করে রিপোর্ট নেেিগটভ দিয়ে আমার দায়িত্ব শেষ করেছি।

সানজিদা বেগমের কথিত স্বামী ভোক্তভোগী দোকানদার মোঃ আবদুল্লাহ জানান, সানজিদা বেগম নামে এই মহিলাকে সে কখনো দেখেনি, এমনকি চিনেওনা। পাসপোর্ট ভেরিফিকশনে এসে পুলিশ তার কাছে সানজিদা বেগমের তথ্য জানতে চাইলে সে রীতিমত অবাক হয়। তার আসল স্ত্রীর নাম শাকিলা শারমিন কিন্তু পুলিশ জানান তার স্ত্রীর নাম সানজিদা বেগম। বিষয়টি সে বুঝতে পেরে স্থানীয় চেয়ারম্যান মেম্বারদের অবগত করেন। এবং তিনি এই জালিয়াত চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসনের নিকট অনুরোধ জানান।

এব্যাপারে জানতে পাসপোর্ট আবেদনকারী সানজিদা বেগম পাসপোর্ট আবেদন ফরমে উল্লেখিত নাম্বারে যোগাযোগ করা হয়। তিনি বলেন, তার স্বামী মোঃ আবদুল্লাহ মালয়েশিয়া প্রবাসী। তার স্বামীর পিতার নাম জিজ্ঞেস করায় তিনি বলেন আবদুস সালাম। যদিও পাসপোর্ট আবেদন ফরমে যে আবদুল্লাহ উল্লেখ রয়েছে তার পিতার নাম সোলতান আহমদ। তার সাথে কথা শেষ না হতেই অপরপ্রান্তে মোবাইল কেড়ে নেন সানজিদা বেগমের বড় ভাই আয়ুব। তাদের পূর্ব পুরুষ কোথাকার ও কত বছর ধরে ছনখোলা তারা বসবাস করে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, তারা এখানকার স্থানীয়। দীর্ঘ ২০ বছর ধরে এখানে বসবাস করে আসতেছে। তার পিতার নামে খতিয়ানও আছে। তার ছোট বোনের জামাই আবদুল্লাহ থাকেন মালয়েশিয়া। তার কোন বৈধ কাগজপত্র নেই। তার ছোট বোন মালয়েশিয়া যেতে গেলে স্বামীর বৈধ কাগজ দরকার। সানজিদা বেগমের স্বামী মালয়েশিয়া প্রবাসী আবদুল্লাহ কথা বলেন পিএমখালী কোন এক স্কুল প্রধান শিক্ষকের সাথে। সেই প্রধান শিক্ষক কথা বলিয়ে দেন পিএমখালী ইউনিয়নের মুহসিনিয়া পাড়া গ্রামের এরশাদ নামে এক দালালের সাথে। এরশাদ নামের দালাল টার্গেট করেন ছনখোলা গ্রামের মৃত সোলতান আহমদের

আরও খবর