ইত্যাদি এবার প্রকৃতি ও প্রত্নতত্ত্বের জেলা নরসিংদীতে- প্রচার ৫ জুন শুক্রবার শান্তিগঞ্জে শোকের ছায়া, কুরিয়ার ভ্যান কেড়ে নিল শিশুর জীবন বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াডে প্রথম হলেন পবিপ্রবির রত্না রানি শ্যামনগরের স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ ‎মায়ের লাশে অবহেলা: মোংলা পোর্টের পদ হারালেন বিতর্কিত যুগ্ম সচিব আনিসুর রহমান বেনাপোলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা, আহত ৪ টিকিট কেটেও দেশে ফেরা হলো না প্রবাসী ফরহাদের ​নিউইয়র্কে ক্যান্সারের সঙ্গে এক বছর লড়ে নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, চিকিৎসায় ব্যয় ৩০ কোটি টাকা ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্তৃক প্রশিক্ষণ সম্পন্ন ও মুরগির বাচ্চা বিতরণ যশোর প্রেসক্লাবে সদস্যপদ নিয়ে চরম ক্ষোভ: ৭ দিনের আল্টিমেটাম সাংবাদিক ইউনিয়নের নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ ঈদে গজনী ও মধুটিলায় পর্যটকদের ঢল, প্রকৃতির টানে মুখর গারো পাহাড়, জমজমাট দুই পর্যটন কেন্দ্র কয়রায় চলাচলের পথকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় থানায় মামলা অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন রায়পুরে ইয়াবাসহ বিএনপি নেতা শামীম গ্রেপ্তার কালিন্দী নদী পেরোতে গিয়ে গুলিবিদ্ধ দুইজন সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু জননেতা আসহাব উদ্দীন চৌধুরীর মমতাময়ী মায়ের মৃত্যুতে ফরিদ উদ্দিন চৌধুরীর গভীর শোক প্রকাশ সাতক্ষীরার সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত অক্সিজেন না দেওয়ার অভিযোগে মৃত্যু গরমে সুস্থ থাকার উপায়, খাদ্যাভ্যাসে পরিবর্তন

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের আইন-শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতির দিকে ধাবিত হচ্ছে। ক্যাম্পে প্রতিনিয়ত খুন, অপহরন, মাদক পাচার সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের ন্যায় ঘটনা সংঘটিত হওয়ায় সাধারন রোহিঙ্গা সহ এলাকার লোকজনের মনে ভীতি দেখা দিয়েছে।

উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে সৈয়দ হোসেন (৪৫) নামে আরেক রোহিঙ্গা মাঝিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ৮ মার্চ বুধবার দিবাপূর্ব রাত ২টার দিকে উখিয়ায় ২নং ক্যাম্পে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি ২নং ক্যাম্পের মাঝি ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

তিনি বলেন, একটি দুর্বৃত্তের দল ঘরে ডুকে রোহিঙ্গা মাঝিকে গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে এনজিও সংস্থা পরিচালিত এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই নিয়ে টানা দুই দিনে দুই মাঝিকে হত্যা করা হয়েছে। কী কারণে এ হত্যাকাণ্ড হচ্ছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়না তদন্তের জন্য মরদেহ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশের বিশেষ অভিযান চলছে।

রোহিঙ্গা জঙ্গী সংগঠন আরসা ও আল ইয়াকিন হত্যা কান্ডের ঘটনা গুলো সংঘটিত করছে বলে দাবী করছেন সাধারন রোহিঙ্গা জনগোষ্ঠী। প্রতিনিয়ত খুন, অপহরন, মাদক পাচার সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের ন্যায় ঘটনা সংঘটিত হওয়ায় সাধারন রোহিঙ্গা সহ এলাকার লোকজনের মনে ভীতি দেখা দিয়েছে। অনতিবিলম্বে ব্যবস্থা নেয়া হলে পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে বলে মনে করছেন সচেতন মহল।

প্রসঙ্গত, এর আগের দিন ৭ মার্চ মঙ্গলবার দিবাপূর্ব রাতে বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে নূর হাবি ওরফে ওয়াক্কাস রফিক (৪০) নামের এক রোহিঙ্গা মাঝিকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

Tag
আরও খবর