রোহিঙ্গা সংকটকে ভুলে যাওয়া সংকটে পরিণত হতে দেওয়া যাবে না : হুমায়ুন কবির লোহাগাড়ার সাংবাদিক জগতের নক্ষত্র এম এম আহমদ মনির অসুস্থ নয়া রাষ্ট্রপতিকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশনের গঠনতন্ত্রে আনুষ্ঠানিক স্বাক্ষর নোয়াখালীর সেনবাগে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ৫, দুই মাদকসেবীর কারাদণ্ড ক্ষেতলালে ডিবি ও পুলিশের যৌথ অভিযান: নিষিদ্ধ ছাত্রলীগের নেতা রাসেলসহ আটক ২, পাঠানো হলো কারাগারে উলিপুরে ভাওয়াইয়া শিল্পী কছিম উদ্দিনের ৩৪ তম মৃত্যু বার্ষিকী পালিত ক্ষেতলালে ১ হাজার সিম ও ১৯টি স্মার্টফোনসহ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার কালাইয়ে মাদকাসক্ত স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ শ্যামনগরের শিক্ষক ও কবি সুপদ বিশ্বাস আর নেই ইটাখোলা বাজার কুলি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন কাল সেনবাগে রাত ৮টার পরও দোকানপাট খোলা: সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন মৌলভীবাজার জেলা মডেল মসজিদের ইমামের অপসারণ দাবি এলাকাবাসীর আশাশুনির কাদাকাটিতে নিত্যপণ্য ন্যায্যমূল্যে বিতরণ কার্যক্রম উদ্বোধন সংযোগ সড়কের অভাবে ঝিনাইগাতীর দিঘীরপাড়ে ৫০ পরিবারের দুর্ভোগ কলকাতার অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ বেনাপোল দিয়ে দেশে ফিরেছে লাখাইয়ে মাদক মামলায় ১বছরের সাজাপ্রাপ্ত মাদক কারবারি গ্রেফতার। কুলিয়ারচরে রেললাইনে অজ্ঞাতপরিচয় এক যুবকের প্রাণহানি শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজ উদ্দিন তাজুকে দলীয় পদ থেকে অব্যাহতির প্রতিবাদে মিছিলে উত্তাল শ্রীমঙ্গল

শ্রীপুর সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত।


গাজীপুরের শ্রীপুরে দুই বাসের প্রতিযোগিতায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক শামসুল আলম (৪০) নামের একজন নিহত হয়েছে। এসময় আহত হয়

অপর মোটরসাইকেল এক চালক।


শুক্রবার (১৯ আগস্ট ) সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রঙিলা বাজারের ক্যাপ্টেন সিএনজি সামনে এ দুর্ঘটনা ঘটে।


নিহত শামসুল আলম উপজেলার গাজীপুর ইউনিয়নের দক্ষিণ ধনুয়া নতুন বাজার জামে মসজিদ এলাকার কুদ্দুস মিয়ার মেয়ের জামাই।সে ইদ্রিস আলীর ছেলে এবং অপর আহত মোটরসাইকেল চালকের তাৎক্ষণিক পরিচয় জানা যায়নি।



প্রত্যক্ষদর্শী মো.আব্দুস সামাদ জানায়, শুক্রবার সন্ধ্যায় দুই মোটরসাইকেলে করে চালকরা মাওনা চৌরাস্তা থেকে ময়মনসিংহ দিকে যাওয়ার সময় রঙিলা বাজারের ক্যাপ্টেন সিএনজি এলাকায় পৌঁছালে মোটরসাইকেল বিপরীত দিকে হতে প্রতিযোগিতা করে আসা দুইটি আলম এশিয়া বাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুটিকে ধাক্কা লাগে।এতে বাসের চাকায় মোটরসাইকেল দুমড়ে মুচড়ে পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেল চালক শামসুল আলম। এসময় স্থানীয়রা উদ্ধার করে আহত অপর মটরসাইকেলের চালককে হাসপাতালে পাঠায়।


মাওনা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, বাস-মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত ও আহত হয়েছেন।আহত লোকটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।ঘাতক বাসটি শনাক্ত করা যায়নি।মোটরসাইকেল দুটি জব্দ করা করেছে।এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।





Tag
আরও খবর