ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

ক্ষেতলালে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত


মামুনুর রশীদ পান্না, ক্ষেতলাল প্রতিনিধি :

জয়পুরহাটের ক্ষেতলাল সরকারি ছাঈদ আলতাফুন্নেছা কলেজে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 


৯ (মার্চ) বৃহস্পতিবার বেলা ১২ টার সময় সরকারি ছাঈদ আলতাফুন্নেছা কলেজ এর আয়োজনে কলেজের আজির উদ্দিন হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ওই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহিদুল ইসলাম। 


কলেজ এর বাংলা শিক্ষক মাহমুদ আল রাজী'র সঞ্চালনায় অনুষ্ঠেয় আলোচনা সভায় বক্তব্য রাখেন, ইংরেজি শিক্ষক আমিরুল ইসলাম, ভূগোল শিক্ষক আহসান হাবীব। শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধুর ৭ই মার্চের রেসকোর্স ময়দানে দেওয়া সেই ঐতিহাসিক ভাষণটি প্রদান করেন ওই কলেজের একাদশ শ্রেণীর মানবিক বিভাগের মেধাবী ছাত্র সামিউল হক সায়িম। 


আলোচনা সভা শেষে, ওই কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ সহিদুল ইসলাম। কুইজ প্রতিযোগিতায় প্রথম একাদশ শ্রেণীর মানবিক বিভাগের ছাত্র সামিউল হক, দ্বিতীয় বিজ্ঞান বিভাগের সোনিয়া এবং তৃতীয় বিজ্ঞান বিভাগের বর্ষা আক্তার পুষ্প। এসময় উপস্থিত ছিলেন, কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ

আরও খবর