বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

রাশিয়া থেকে আসছে ৩ লাখ টন গম, দাম কমবে এবার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 20-08-2022 04:56:14 am

ফাইল ছবি

◾ নিউজ ডেস্ক


রাশিয়া থেকে ৩ লাখ টন গম আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে সম্প্রতি সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছে রাশিয়ার প্রতিনিধিদল। শিগগিরই গমজাত খাদ্যপণ্যের দাম কমবে বলে আশা করা হচ্ছে।


খাদ্য ও বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ২০২০-২০২১ অর্থবছরে দেশে গমের চাহিদা ছিল ৭০ লাখ টন। এর মধ্যে ৩৫ লাখ টন আসে রাশিয়া ও ইউক্রেন থেকে। গম প্রক্রিয়াজাত করে ময়দা, আটা, সুজিসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন করা হয়ে থাকে।


২০২০-২০২১ অর্থবছরে বাংলাদেশে থেকে রাশিয়ায় রপ্তানি হয়েছে ৬৬ কোটি ৫৩ লাখ মার্কিন ডলারের পণ্য। এর মধ্যে তৈরি পোশাক সবচেয়ে বেশি। আমদানি করা হয়েছে ৪৬ কোটি ৬৭ লাখ ডলারের পণ্য। এর বেশিরভাগই খাদ্যপণ্য।


সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিৎ সাহা বলেছেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই আমরা গম আমদানি করতে বিকল্প দেশের সন্ধান করি। বেশি জাহাজভাড়া পরিশোধ করেও গম-ভুট্টা আমদানি করে বাজার স্বাভাবিক রাখার চেষ্টা করেছি। সম্প্রতি রাশিয়া থেকে গম আমদানিতে সরকারের সঙ্গে সমঝোতা হওয়ায় কিছুটা স্বস্তির আভাস পাওয়া যাচ্ছে। তবে, পুরোপুরি স্বভাবিক হতে কিছুটা সময় লাগবে।’


খাদ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, ‘রাশিয়া বা ইউক্রেন থেকে গম আমদানির প্রক্রিয়া শুরু হয়েছে। দেশে পৌঁছাতে ২০ দিন থেকে এক মাস সময় লাগবে। দেশের বাজারে এর প্রভাব পড়তে কিছুদিন সময় লাগবে।


খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার গণমাধ্যমকে বলেছেন, ‘রাশিয়ার সঙ্গে বাংলাদেশের অর্থ বিনিময়ের বিষয়ে বেশকিছু জটিলতা থাকায় আমদানির ক্ষেত্রে বড় ধরনের বাধা ছিল। সম্প্রতি সে জটিলতা কাটায় আমদানির পথ খুলেছে। তারই ধারাবাহিকতায় রাশিয়া থেকে ৩ লাখ টন গম আমদানির সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। আমদানির ধারা অব্যাহত থাকলে বাজার পরিস্থিতি স্বাভাবিক হবে।’


কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক গণমাধ্যমকে বলেছেন, ‘রাশিয়ার গম দেশে এলে চালসহ অন্যান্য খাদ্যপণ্যের দামও কমবে। এতে সাধারণ মানুষের কষ্ট কিছুটা হলেও কমবে। করোনার ধাক্কার পর ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে তেলের দাম বেড়ে যাওয়ায় খরচ বেড়ে গেছে সবকিছুতে। জিনিসপত্রের দাম বাড়ার ফলে কষ্ট হচ্ছে সাধারণ মানুষের। তাই, সামাজিক নিরাপত্তা কার্যক্রমের পরিধি বাড়ানোর চেষ্টা করছে সরকার।’

আরও খবর

6aa7a3538506b-140926013339.webp
একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প

৫ দিন ১ ঘন্টা ৪৬ মিনিট আগে