ইরানে নতুন হামলার প্রস্তুতি, ইসরায়েলের বিমানঘাঁটির ভেতরে কী চলছে? ৫ ডিসেম্বর বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী বরমী তে চেয়ারম্যান পদপ্রার্থী রনি আকন্দের মাদক বিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মিরসরাইয়ে ১৯১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সমন্বয় সভা ও সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা চৌমুহনীতে ৭০০ কোটি টাকায় বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা জোড্ডা পশ্চিম ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দুই সদস্যের তদন্ত কমিটি গঠন জন্মনিবন্ধন, ওয়ারিশ ও নাগরিক সনদে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ; ১ শতাংশ তহবিলের আয়-ব্যয়ের হিসাব তদন্তের দাবি মধুপুরে একসঙ্গে তিন ছেলের জন্ম, পরিবারে আনন্দের বন্যা মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান কুলিয়ারচরে বিউটি পার্লার থেকে যুবকের মরদেহ উদ্ধার মিরসরাইয়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে আলোকিত মিরসরাই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বিছানার নিচে পাইপগান,অস্ত্রসহ গ্রেপ্তার যুবক আরামনগর সমাজকল্যাণ সংঘের মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত শেরপুরে নারী মিনি ম্যারাথন অনুষ্ঠিত, অংশ নিলেন প্রায় ৫০০ নারী বারইয়ারহাটে যাত্রা শুরু করল দুবাই আবায়া মল, উদ্বোধনে এক সপ্তাহ ১০ শতাংশ ছাড় শান্তিগঞ্জ নির্বাচন অফিসে টাকা ছাড়া মিলেনা সেবা, হয়রানি ও টাকা লেনদেনের অভিযোগ মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা শ্রীমঙ্গলে নবীনদলের কেন্দ্রীয় কমিটিতে ইসমাইল ও রুমেল নির্বাচিত হওয়ায় আনন্দ মিছিল নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের নতুন সাংগঠনিক সম্পাদক রাসেল, প্রচার সম্পাদক রবিউল পীরগাছায় চৌধুরাণী তা'লিমুল কুরআন একাডেমির অভিভাবক সমাবেশ

মোরেলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত



" বাংলদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময়" এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে  পালিত হল জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস। 

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের  সার্বিক সহযোগিতায় ও উপজেলা প্রশাসন এবং বিভিন্ন এনজিওর ব্যবস্থাপনায় শুক্রবার (১০ মার্চ) সকাল ১০ টায় বর্ণাঢ্য র‌্যালি  উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস অগ্নি নির্বাপণের বিভিন্ন মহরা প্রদর্শন করেন।
  পরে উপজেলা সভাকক্ষে  এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন  প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাবের আল মাহমুদ।

আলোচনা সভায়  উপজেলা নির্বাহী অফিসার এস এম তারেক সুলতানের সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন বাগেরহাট -৪ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি
অ্যাডভোকেট  আমিরুল আলম মিলন। সভায় প্রধান অতিথি বলেন,  জলবায়ু পরিবর্তনের ফলে দুর্যোগের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। দুর্যোগ মোকাবলায় আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে দুর্যোগ সহনীয় ব্যবস্থা গড়ে তুলছে সরকার। বন্যাপ্রবণ এলাকায় আশ্রায়ন কেন্দ্র করে দিয়েছে সরকার।
বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত থেকে বক্তব্য রাখেন  উপজেলা পরিষদ  চেয়ারম্যান ও বাগেরহাট জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ শাহ ই আলম বাচ্চু। উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, নিশানবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম, সাংবাদিক এইচ এম শহিদুল ইসলাম, শামীম আহসান মল্লিক, এনায়েত করিম রাজিব  প্রমুখ।
Tag
আরও খবর