ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

ঈদগাঁওতে গৃহবধূর লাশ উদ্ধার: পরিবারের দাবি হত্যা!

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার দরগাহ পাড়া ব্রীজের পাশ থেকে ভাসমান অবস্থায় ফাতেমা আক্তার নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।


শুক্রবার (১০ মার্চ) দুপুরে লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। ফাতেমা আক্তার দরগাহ পাড়া এলাকার নুরুল আমিনের কন্যা।


পারিবারিক সূত্রে জানা গেছে, গত দেড় বছর আগে একই এলাকার মীর আহমদের ছেলে আবু তাহেরের সাথে ইসলামি শরিয়া মোতাবেক বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে মনোমালিন্য চলে আসছিল৷ তাদের ঔরসে আড়াই মাসের একটি সন্তানও রয়েছে।


নিহত ফাতেমা আক্তারের মা অভিযোগ করেন, গত ৭ মার্চ থেকে নিখোঁজ হন ফাতেমা আক্তার। নিখোঁজের আগে খবর পান স্বামী আবু তাহের স্ত্রী ফাতেমাকে বৈদ্যুতিক তার দিয়ে পিটিয়েছে৷ সে থেকে আর কোনো হদিস পাননি পরিবার। পরে থানায় জিডি করতে গেলে থানা কর্তৃপক্ষ জিডি না নিয়ে স্থানীয় মেম্বারের মাধ্যমে খোঁজ খবর নিতে বলেন। লাশ উদ্ধারের সংবাদ পেয়ে স্বামী আবু তাহের পালিয়ে যায়।


নিখোঁজের তিনদিন পর স্থানীয়রা নাসীতে ভাসমান অবস্থায় ফাতেমার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কবিরের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে মর্গে প্রেরন করে।


ওসি বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে মর্গে পাটানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে ঘটনার বিস্তারিত জানা যাবে। পরিবার মামলা দায়ের করলে যথাযথ আইনী ব্যবস্থা নেওয়া হবে।

Tag
আরও খবর