রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি

ফের এক হচ্ছে সৌদি-ইরান

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 11-03-2023 05:34:29 am

পুনরায় সম্পর্ক প্রতিষ্ঠা করতে সম্মত হয়েছে সৌদি আরব ও ইরান। চীনের রাজধানী বেইজিংয়ে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে বৈঠকের পর এ সিদ্ধান্ত নিয়েছে দেশ দুটি।


শুক্রবার (১০ মার্চ) রাতে আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।


প্রতিবেদনের তথ্যমতে, ধর্ম, ভূ-রাজনৈতিক ও যুক্তরাষ্ট্র ইস্যু নিয়ে সৌদি আরব ও ইরানের মধ্যে উত্তেজনা কম ছিল না। শুধু তাই নয়, ২০১৬ সালের শুরুতে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কও ছিন্ন করে সৌদি আরব। অবশেষে, সেই সম্পর্ক জোড়া লাগাতে একমত হয়েছে দেশ দুটি। আগামী দুই মাসের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনরায় স্থাপনের পাশাপাশি দুই দেশেই পরস্পর দূতাবাস চালু করতে একমত হয়েছে।


এ ছাড়া ইরান ও সৌদি আরব একে অপরের সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ বিষয়ে শ্রদ্ধা প্রদর্শনে সম্মত হয়েছে। একইসঙ্গে দেশ দুটি ২০০১ সালের একটি নিরাপত্তা সহযোগিতা চুক্তি সক্রিয় করতেও সম্মত হয়েছে।


উল্লেখ্য, ২০১৬ সালে শিয়া সম্প্রদায়ের এক ধর্মীয় নেতার মৃত্যুদণ্ড কার্যকর করায় ইরানে সৌদি দূতাবাসে হামলা চালায় বিক্ষোভকারীরা। ইরান শিয়াপ্রধান দেশ হওয়ার সেখানকার অনেকেই ওই মৃত্যুদণ্ড মেনে নিতে পারেনি। ওই ঘটনার পর ইরান ও সৌদির কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়।


এ ছাড়া দীর্ঘদিন ধরে চলা ইয়েমেনে হুতি বিদ্রোহীদের লড়াই নিয়েও সৌদি আরব ও ইরান বিপরীত অবস্থান রয়েছে। হুতিরা মূলত শিয়া মতবাদে বিশ্বাসী। তাদের দমাতে লড়ছে সৌদি আরবের নেতৃত্বাধীন আরব জোট। আর হুতি বিদ্রোহীদের অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে সহযোগিতা করছে ইরান।

আরও খবর