দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

অভয়নগরে শ্রীধরপুর গ্রামে বসতবাড়ি আগুনে পুড়ে ছায়

যশোরের অভয়নগরে শ্রীধরপুর গ্রামে মফিজ মেড়লের বাড়িতে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে 

এলাকাবসী সূত্রে জানাযায় ১১ মার্চ শনিবার  বেলা ১১ টার দিকে আগুনের সূত্রপাত ঘটে । অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটার সময় বসত বাড়িতে কেউ ছিল না বলে এলাকাবাসী জানান। ঘরে আগুন ধরে গেলে এলাকাবাসী ছুটে আসে কিন্তু বাড়িতে কেউ না থাকায়এবং ঘরটি তালা বদ্ধ অবস্থায় থাকার  কারণে অগুন নিয়ন্ত্রনে আনতে এলাকাবাসীর জন্য অত্যন্ত কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়।  ঘরে তালা বদ্ধ থাকায়  আগুন এত টাই ছড়িয়ে পড়ে,যে গ্রামবাসীদের দ্বারা আগুন নিয়ন্ত্রণে আনা অসম্ভব হয়ে পড়ে। চোখের নিমিষেই বসত ঘর পুড়ে ছাই হয়ে যায় মফিজ মোড়লের অনেক কষ্টে গড়া বসতবাড়ি। মফিজ মোড়ল বলেন আগুন এত টাই দ্রুত ছড়িয়ে পড়ে ঘর থেকে কোনো মালামাল আমরা বের করতে পারিনি। তিনি বলেন, আমি এখন সব হারিয়ে নিঃস্ব হয়ে গেছি।  তারা বলেন প্রায় দুই লক্ষাধিক টাকার মালামাল ক্ষতি হয়েছে । স্থানীয় শ্রীধরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ নাসির উদ্দিন ঘটনা স্থলে উপস্থিত হয়ে  ক্ষতিগ্রস্ত মফিজ মোড়লকে সান্তনা দেন। পাথালিয়া পুলিশ ক্যাম্পের এস আই সামসুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে সত্যতা নিশ্চিত করেন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে অনেকই ধরনা করছেন।

Tag
আরও খবর