বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

উচ্চ মাধ্যমিক শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরন করল রাজশাহী কলেজ

সেহের আলী দূর্জয় - প্রতিনিধি

প্রকাশের সময়: 12-03-2023 04:06:20 pm

রাজশাহী কলেজের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক শ্রেণির নতুন শিক্ষার্থীদের ‘রিসিপশন ও ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ মার্চ ) সকালে কলেজ মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে শিক্ষার্থীদের ফুল ও অন্যান্য উপহার সামগ্রী দিয়ে বরণ করে নেওয়া হয় ।

অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহা. আব্দুল খালেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহপরিচালক প্রফেসর নেহাল আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধু সুখী-সমৃদ্ধ এক অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিলেন। যদি নারী-পুরুষ একসাথে কাজ করে তবেই সম্ভব বঙ্গবন্ধুর সেই সোনার বাংলা গড়ে তোলা। বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে চলেছেন। সেই যাত্রায় সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য তিনি শিক্ষার্থীদের হাতে হাত মিলিয়ে কাজ করার আহ্বান জানান। মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. নিতাই কুমার সাহার সঞ্চালনায় আরোও বক্তব্য রাখেন, রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মোঃ হাবিবুর রহমান, রাজশাহী কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর রাজশাহী অঞ্চলের পরিচালক প্রফেসর আব্দুল খালেক সরকার, রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাঃ ওলিউর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আব্দুল্লাহ আল মাহমুদ, রিসিপশন এন্ড ওরিয়েন্টেশন কমিটির আহ্বায়ক মোঃ মাছুদুল হক সিদ্দিকী। সভাপতির বক্তব্যে কলেজ অধ্যক্ষ নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন- দেশ ও জাতি গঠনের প্রধান হাতিয়ার হচ্ছে শিক্ষা। নিরন্তর সাধনা ও অনুশীলনের মাধ্যমে নিজের মেধাকে আরো বিকশিত ও পরিশীলিত করার জন্য তিনি শিক্ষার্থীদের আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন নিউ গভ. ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর কালাচাঁদ শীল, রাজশাহী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা, উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইন্সটিটিউটের পরিচালক প্রফেসর ঋদ্ধা খোন্দকার, টিচার্স টেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর শওকত আলী, শহীদ এএইচএম কামারুজ্জামান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দীন, রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. মোয়াজ্জেম হোসেন প্রমূখ। 

আরও খবর







6aad3c200ff72-180926072656.webp
শরৎ বিকেল - ইফতেখার রবিন

১৮ ঘন্টা ৪০ মিনিট আগে