প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু

কলকাতা রেলস্টেশনে চালু হলো বাংলাদেশি ভিসা তথ্য কেন্দ্র

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 13-03-2023 12:15:54 pm

কলকাতা (চিৎপুর নামেও পরিচিত) রেলস্টেশনে বাংলাদেশ ভিসা তথ্য কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে ভারতের কোনো রেলস্টেশনে প্রথমবারের মতো বাংলাদেশের ভিসা তথ্য কেন্দ্র চালু হলো। কলকাতা রেলস্টেশনের প্রথম তলায় অবস্থিত বাংলাদেশ টিকিট রিজার্ভেশন কাউন্টারের পাশেই এ তথ্য কেন্দ্রটি খোলা হয়েছে। 


সোমবার (১৩ মার্চ) ফিতা কেটে এ কেন্দ্রের উদ্বোধন করেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার আন্দালিব ইলিয়াস। এ সময় উপস্থিত ছিলেন পূর্ব রেল ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার দীপক নিগম, ডিইউ ডিজিটাল গ্লোবাল নামক শীর্ষস্থানীয় ভিসা প্রক্রিয়াকরণ সংস্থার চেয়ারম্যান রাজেন্দ্র রাই, কলকাতার বাংলাদেশ উপ-দূতাবাসের প্রথম সচিব (প্রেস) রঞ্জন সেন, কাউন্সিলর (শিক্ষা ও ক্রীড়া) রিয়াজুল ইসলাম, কাউন্সিলর (কনস্যুলার) এএসএম আলমাস হোসেন প্রমুখ। 


ব্যবসা, পর্যটন বা অন্য যেকোন উদ্দেশ্যে বাংলাদেশে যেতে ইচ্ছুক ভারতীয় নাগরিকদের ভিসা আবেদন ও ভিসা পাওয়ার প্রক্রিয়া সহজ করার লক্ষে এ তথ্য কেন্দ্র স্থাপন করা হয়েছে। এ কেন্দ্র থেকে ভিসার আবেদনপত্র পূরণ, ছবি তোলা, পাসপোর্ট সংগ্রহ ও বিতরণ করাসহ বৃহৎ পরিসরে একাধিক সেবা দেবে। এটির পরিচালনায় থাকবে ডিইউ ডিজিটাল গ্লোবাল।


বেসরকারি এ ভিসা প্রক্রিয়াকরণ সংস্থাটি এরই মধ্যে পশ্চিমবঙ্গে দু’টি বাংলাদেশি ভিসা আবেদন কেন্দ্র চালু করেছে। যার একটি সল্টলেকের পাঁচ নম্বর সেক্টরের সিপি ব্লকের ইনফিনিয়াম ডিজিস্পেসের প্রথম তলায় ও দ্বিতীয়টি শিলিগুড়ির পানির ট্যাংক মোড়ের আন্তর্জাতিক মার্কেটের দ্বিতীয় তলায় (৩০ ও ৩১ নম্বর শপ) অবস্থিত।


এ তথ্য কেন্দ্র থেকে ভিসা পাওয়ার ক্ষেত্রে ভারতীয় নাগরিকদের সব ধরনের তথ্য সরবরাহ ও আবেদন প্রক্রিয়ায় সহায়তা করা হবে। এখান থেকে বিস্তারিত তথ্য নেওয়ার পর ভিসা আবেদনকারীরা সল্টলেক ও শিলিগুড়িতে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার থেকে বাংলাদেশি ভিসার জন্য আবেদন করতে পারবেন। আবেদন জমা দেওয়ার আগে কোনো অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার প্রয়োজন হবে না।


এদিকে, সংশ্লিষ্টরা মনে করছেন, কলকাতা রেলস্টেশনে চালু হওয়া বাংলাদেশ ভিসা তথ্য কেন্দ্র প্রতিবেশি দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে। এতে একদিকে যেমন ভারতীয় নাগরিকদের বাংলাদেশি ভিসা পাওয়া সহজ হবে, তেমনি ভারতীয় নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের ফলে দুই দেশের বাণিজ্য ও পর্যটন সমৃদ্ধ হবে।


বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার আন্দালিব ইলিয়াস বলেন, কোভিডের পরে দুই দেশে যাতায়াতকারী মানুষের সংখ্যা অনেক বেড়েছে। ফলে ভারত থেকে যারা বাংলাদেশে যাতায়াত করেন, তাদের সুবিধার কথা মাথায় রেখে এ তথ্য কেন্দ্র খোলা হয়েছে।


কলকাতা থেকে রেলপথে বাংলাদেশে যাওয়ার একমাত্র পথ হলো, কলকাতা স্টেশন। এ স্টেশন থেকেই চলাচল করে কলকাতা-ঢাকা ‘মৈত্রী এক্সপ্রেস’ ও কলকাতা-খুলনা ‘বন্ধন এক্সপ্রেস’। ফলে এ স্টেশনের গুরুত্ব অনেক। আর সে গুরুত্বের বিষয়টি মাথায় রেখে এ ভিসা তথ্য কেন্দ্রটি চালু করা হয়েছে বলে জানান পূর্ব রেল ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার দীপক নিগম।


কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনের কাউন্সিলর (কনস্যুলার ভিসা) এএসএম আলমাস হোসেন বলেন, কোভিড পরবর্তী সময়ে ২০২২ সালের জানুয়ারি থেকে বাংলাদেশের টুরিস্ট ভিসা পুনরায় চালু হয়। তারপর থেকেই বাংলাদেশে ভারতীয় যাত্রীদের সংখ্যা বাড়ছে।


‘পরিসংখ্যানে দেখা গেছে প্রতিমাসে ১৪ থেকে ১৫ হাজার বাংলাদেশি ভিসা দেওয়া হচ্ছে। ২০২২ সালে আমরা ১ লাখ ৩০ হাজারের মতো বাংলাদেশি ভিসা দিয়েছি, যেগুলোর অধিকাংশই ছিল টুরিস্ট ভিসা। দুই দেশে ভ্রমণকারীদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় রেল, সড়ক ও বিমানপথে ভালো পরিমাণ রাজস্ব আদায় হচ্ছে। এতে উভয় দেশের অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে।’


বাংলাদেশের খুলনায় বিয়ে করেছেন ভারতের উড়িষ্যা রাজ্যের রাজধানী কটকের এক নারী। এদিন ভিসা সম্পর্কিত যাবতীয় তথ্য জানতে সদ্য উদ্বোধন করা কেন্দ্রটিতে আসেন ওই নারী। তিনি জানান, কলকাতা থেকে ট্রেনে করে খুলনায় যাওয়াটা অনেক সহজ। তাই ভিসা পাওয়ার পর কিভাবে এখান থেকে যাওয়া যাবে, তা জানতে এসেছি।

আরও খবর