চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় যুব দিবস উদযাপন ঝিনাইগাতীতে কারিতাস ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে জাতীয় যুব দিবস পালিত রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় যুব দিবস পালিত মাদক, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে রাজবাড়ীতে উঠান বৈঠক ও সমাবেশ উলিপুরে জাতীয় যুব দিবস পালিত জাতীয় যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা

২২ হাজার বিক্ষোভকারীকে ক্ষমা করলো ইরান

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-03-2023 10:58:20 am

ইরান সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া ২২ হাজার নাগরিককে ক্ষমা করেছে। সোমবার (১৩ মার্চ) দেশটির প্রধান বিচারপতি গোলামহোসেইন মোহসেনির বরাত দিয়ে এ তথ্য জানায় রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ। খবর বার্তা সংস্থা রয়টার্সের।


গত মাসের শুরুর দিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি গ্রেফতারকৃতদেরসহ 'হাজার হাজার' বিক্ষোভকারীকে ক্ষমা করেছেন। 


ইরানের প্রধান বিচারপতি জানান, এখন পর্যন্ত ২২ হাজার বিক্ষোভকারীসহ ৮২ হাজার জনকে ক্ষমা করা হয়েছে। সাধারণ ক্ষমা কতদিন চলবে বা বিক্ষোভকারীদের অভিযুক্ত করা হয়েছে কি না তা তিনি জানাননি। 


গত বছরের সেপ্টেম্বরে নৈতিকতা পুলিশের হেফাজতে ইরানি কুর্দি নারী মাহশা আমিনির মৃত্যুর পর ইরানজুড়ে বিক্ষোভ শুরু হয়। সর্বস্তরের মানুষ এ প্রতিবাদে অংশগ্রহণ করে যা ১৯৭৯ সালের বিপ্লবের পর ইসলামী প্রজাতন্ত্রের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

আরও খবর
6ae4b6f3c4054-301026092539.webp
আফগানিস্তানে হামলা চালাল পাকিস্তান

১ দিন ২৩ ঘন্টা ৪০ মিনিট আগে