সিংড়ায় ১১ বিঘা ধানী জমি কেটে পুকুর খননের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা নাগেশ্বরীতে মাথা গোঁজার ঠাঁই নেই: জরাজীর্ণ ঝুপড়িতে মানবেতর জীবন কাটাচ্ছেন প্রতিবন্ধী দুক্ষাতি বেওয়া সুবর্ণচরে পুকুরে স্নান করতে গিয়ে দুই বোনের মৃত্যু দানিহারী উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা অনুষ্ঠানে তোমরাই আগামীর বাংলাদেশ --এমপি জাহাঙ্গীর আলম সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট সাংবাদিক আলিফ হত্যা ও সাংবাদিক এম এ মোতালিব ভূইয়ার উপর হামলার প্রতিবাদে শান্তিগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন সোনাইমুড়িতে গুলিতে আহত ১ জন ছদ্মবেশে হেলমেট পরে এসে চায়ের দোকানে বসা বৃদ্ধকে গুলি বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদ জব্দ, ছাত্রদল নেতাসহ আটক ৫ স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নাঙ্গলকোট উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আব্দুল গফুর ভূঁইয়ার মতবিনিময় ইসলামপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি সুলতান মাহমুদ বাবু ভরিতে সোনার দাম কমলো ৩ হাজার ৩২৪ টাকা ইরানে আজ হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প পাঁচ কোটি মানুষের লিভার রোগ, বিশেষজ্ঞ মাত্র ১৪০ জন আড়িয়াল খাঁ নদের সুন্দর দৃশ্য পীরগাছায় ৫ ডিসেম্বর আব্দুল্লাহ আল আমিনের তাফসির মাহফিল মিরসরাইয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন দেড় শতাধিক মানুষ দিনাজপুরে এহিয়াউস সুন্নাহ কমপ্লেক্সের সুধী সমাবেশ ও পাগড়ি প্রদান অনুষ্ঠান কুলিয়ারচরে পিকআপ-সিএনজি সংঘর্ষ আহত ৯ লাখাই থানা পুলিশের সাড়াশি অভিযানে পলাতক সহ ৯ জন গ্রেপ্তার।

ঢাকা কলেজ ছাত্রদলের হল কমিটি গঠনের লক্ষ্যে কর্মী সভা অনুষ্ঠিত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 21-08-2022 12:54:03 pm

সংগৃহীত ছবি

◾ নিউজ ডেস্ক


গতকাল রোজ শনিবার বিকাল ৩.০০টা থেকে রাত ৯.০০ টা পর্যন্ত নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা কলেজ ছাত্রদলের হল কমিটি গঠনের লক্ষ্যে কর্মী সভা অনুষ্ঠিত হয়।


সভায় সভাপতিত্ব করেন ঢাকা কলেজ ছাত্রদলের সভাপতি শাহীনুর রহমান শাহীন ও সভা সঞ্চালনা করেন ঢাকা কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মৃধা জুলহাস।


সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি দেলোয়ার হোসেন রাসেল, সিনিয়র যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন ইশরাক, সহ সভাপতি ওবায়দুল হক পিয়েল, সিরাজ উদ্দিন বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন ইমন, মাহিবুর রহমান টিপু, মামুনুর রহমান, দপ্তর সম্পাদক তানভীর আহমদ মাদবর।


সভায় ২০১৫-১৬ সেশন থেকে ২০২০-২১ সেশনের প্রায় দুই শতাধিক কর্মী উপস্থিত ছিলেন। তারা সবাই বিভিন্ন দিক তুলে ধরে তাদের বক্তব্য প্রদান করে ও হল কমিটিতে কাঙ্খিত পদ পেতে অভিমত ব্যক্ত করেন।


ঢাকা কলেজ ছাত্রদলের সভাপতি শাহীনুর রহমান শাহীন বলেন, "অতি দ্রুত সময়ের মধ্যে মেধাবী, ত্যাগী, পরিশ্রমী ও বর্তমানে কলেজে অধ্যায়নরত শিক্ষার্থীদের দিয়ে ঢাকা কলেজ ছাত্রদলের হল কমিটিগুলো দেওয়া হবে।"


ঢাকা কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মৃধা জুলহাস বলেন, "দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও দেশনায়ক জনাব তারেক রহমান এর স্বদেশ প্রত্যাবর্তনে, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ঘোষিত সকল প্রোগ্রামে ঢাকা কলেজ ছাত্রদলের হল পর্যায়ের নেতৃবৃন্দ অগ্রণী ভূমিকা পালন করবে।"


সভাশেষে, সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন, দেশমাতা বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের দীর্ঘায়ু কামনায়, ভোলায় পুলিশের গুলিতে নিহত ভোলা জেলা ছাত্রদলের সভাপতি শহীদ নুরে আলম, সেচ্ছাসেবক দল নেতা শহীদ আব্দুর রহিম ও ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মরহুম শাহরিয়াজ সেতু এর মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।

আরও খবর