বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া জনতার ঢলে জনসভায় রূপ নিল ইউপি চেয়ারম্যান প্রার্থী জসিম ঢালীর উঠান বৈঠক নাসিরনগরে স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১ শেরপুরে জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। কাদের-নাসিমদের অর্ধেক সম্পদ জুলাই শহীদদের দেয়ার নির্দেশ আদালতের স্থানীয় সরকার নির্বাচনের সময় নিয়ে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত : ডা. জাহেদ কুলিয়ারচরে মিনি স্টেডিয়াম নির্মাণে ৩ একর জমি অধিগ্রহণের নোটিশ দক্ষিণ চরবংশীতে আওয়ামী লীগ নেতা ফারুক শেখের গোডাউনসহ তিন সারের দোকানে তল্লাশি শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত সিনেমা থেকে রাজনীতি: বন্দবিলার ইউপি চেয়ারম্যান সবদুল হোসেন খানের ব্যতিক্রমী পথচলা ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ শীর্ষ নেতার রায় আজ দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ নারী উদ্যোক্তাদের একটি প্রতিনিধিদল নিয়ে শামা ওবায়েদকে চীন সফরের আমন্ত্রণ প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল ওমানের বাংলাদেশ দূতাবাস

বাংলাদেশ থেকে চিকিৎসক-নার্স নিতে ওমানকে প্রধানমন্ত্রীর আহ্বান

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-03-2023 01:45:39 pm

বাংলাদেশ থেকে চিকিৎসক, নার্স ও আইটি বিশেষজ্ঞ নিয়োগে ওমানের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘বর্তমানে ওমানে প্রায় সাড়ে পাঁচ লাখ বাংলাদেশি কর্মরত আছেন। ওমান চাইলে আগামীতে বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নিয়োগ করতে পারে।’


মঙ্গলবার (১৪ মার্চ) সকালে বাংলাদেশে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত আবদুল গাফফার আলবুলুশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অ্যাম্বাসেডার অ্যাট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া প্রমুখ।


বৈঠকে প্রধানমন্ত্রী ওমানকে জ্বালানি সহযোগিতা জোরদার, বাংলাদেশের সঙ্গে বাণিজ্যের পরিমাণ বাড়ানোর পাশাপাশি দক্ষ জনবল নিয়োগ ও বাংলাদেশ থেকে কৃষিপণ্য আমদানি করার আহ্বান জানান। তিনি উপসাগরীয় দেশগুলোকে বাংলাদেশে এলএনজি সরবরাহ প্রতি বছর ১৫ লাখ টন থেকে উন্নীত করতে অনুরোধ করেন।


শেখ হাসিনা বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ বাড়ানোর সুযোগ রয়েছে। ওমান বাংলাদেশ থেকে মাছ, মাংস, চাল, শাকসবজি ও পাটজাত পণ্যসহ কৃষিজাত পণ্য আমদানি করতে পারে।


ওমানের রাষ্ট্রদূত আব্দুল গাফফার আলবুলুশি সরকার থেকে সরকার ব্যবস্থার অধীনে ওমান থেকে পরিশোধিত পেট্রোলিয়াম পণ্য সরবরাহ প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন। তিনি বলেন, ‘ওমানের ন্যাশনাল অয়েল কোম্পানির পক্ষ থেকে এইরমধ্যে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে এ বিষয়ে একটি অনুরোধ পত্র পাঠানো হয়েছে।’

আরও খবর