সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রমজান উপলক্ষে কুড়িগ্রামে বাজার মনিটরিং টিম, ৫ ব্যবসায়ির জরিমানা



রমজান উপলক্ষে কুড়িগ্রাম বাজার মনিটরিং টিম জেলার উলিপুর ও চিলমারী উপজেলায় অভিযান চালিয়ে ভোক্তা অধিকার আইনে পাঁচ ব্যবসায়ির ১৩ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছে।


বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে অভিযান পরিচালনাকালে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে  পণ্যের মূল্য তালিকা, ক্রয়-বিক্রয় ভাউচার, মজুদ পরিস্থিতি ও বাজারে পণ্য সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়।


এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী, উলিপুর উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসা, চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুবর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েকুল হাসান খান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সহকারি পরিচালক মো, উজ্জ্বল মিয়া, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারি পরিচালক মোস্তাফিজুর রহমান, নিরাপদ খাদ্য কর্মকর্তা গৌতম কুমার, কৃষি বিপনন কর্মকর্তা শাহীন আহমেদ, উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান প্রমুখ।


এসময় উলিপুর উপজেলার দুর্গাপুর বাজার, উলিপুর বাজার, চিলমারী উপজেলার থানাহাট বাজারসহ বিভিন্ন বাজারে যৌথ বাজার তদারকীতে অনিয়মের অভিযোগে ১৩ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়।


অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী জানান, অসাধু ব্যবসায়ীরা যাতে কৃত্রিম সংকট তৈরী করে বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি করতে না পারে সেজন্য এ ধরণের তদারকী অব্যাহত থাকবে।


অভিযানে পুলিশের পাশাপাশি কুড়িগ্রাম ব্যাটালিনের  আনসার সদস্যরা এই অভিযানে সহযোগিতা করে।




আরও খবর